সদ্য ঘোষিত কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিদিন আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবীত ও আনন্দিত হয়েছেন।এসব কারণে বুধবার (২১ মে) বিকেলে দলীয় নেতাকর্মীরা এক বিশাল আনন্দ মিছিল করেছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ মিছিলটি উলিপুর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়। এই আনন্দ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।পরে বিজয় মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কমিটির ১নম্বর যুগ্ন আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, যুগ্ন আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ, মহিলা দলের সভানেত্রী রিনা বেগম প্রমুখ। উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সবার মতামত নিয়ে গণতান্ত্রিকভাবে এবারে তৃণমূল থেকে যোগ্য, ত্যাগী, সৎ ও আদর্শবান রাজনীতিকদের নিয়ে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হবে। এ ছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উলিপুর গঠনের চেষ্টা করবে বলে জানান তিনি। প্রসঙ্গ, গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উলিপুর উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও পৌর বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস আলম
আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের জায়গায় থাকবে। এনসিপি সরকারি দল Read more

গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই
গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই

আকাশপ্রেমীদের জন্য দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধ্যা অপেক্ষা করছে আজ সোমবার (২৮ জুলাই)। এদিন সূর্যাস্তের মাত্র ৪৫ মিনিট পর পশ্চিম Read more

১৯ অক্টোবর: নামাজের সময়সূচি
১৯ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ রোববার, ১৯ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৩ কার্তিক ১৪৩২ বাংলা, ২৬ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

দীর্ঘস্থায়ী কাশিতে ঘরোয়া সমাধান
দীর্ঘস্থায়ী কাশিতে ঘরোয়া সমাধান

দেশে দীর্ঘদিনের কাশির সমস্যায় ভুগছেন অনেকেই। সারাজীবন কাশির ওষুধ খেয়ে যাওয়া যেমন কষ্টকর, তেমনি তা শরীরের জন্যও সবসময় ভালো নয়। Read more

৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে
৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে

পাঁচ বছরেরও বেশি সময় চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট।বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে এতদিন সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। আজ রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন