পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কোনটি আগে, কোনটি পরে সেটি নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে আর কোন নির্বাচন পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (২১ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ কথা বলেন তিনি।এনসিপির জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, এ সিকোয়েন্সিং অব ইলেকশন, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, এটা নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন আয়োজন করা।নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপি প্রশ্ন তুলছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমরা রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে।ইসির অধীনে নির্বাচনী প্রচারের একটি পাইলট প্রকল্প নেওয়া হবে কি না, জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, নীতিগত অনুমোদন হয়ে গেছে। চূড়ান্ত করার জন্য একটু সময় লাগবে।প্রার্থিতা বাতিলে ইসির সরাসরি এখতিয়ার প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে এত বিস্তারিত বলতে পারবো না। এগুলো বিধিমালা, প্রবিধির মাধ্যমে আসবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলিশের দাম কি এবছর আর কমবে?
ইলিশের দাম কি এবছর আর কমবে?

সাধারণত ইলিশ মাছের দাম অন্যান্য মাছ বা খাদ্যপণ্যের চেয়ে বেশি। কিন্তু এবছর দাম যেন অনেকটা নাগালের বাইরেই চলে যাওয়ার উপক্রম। Read more

ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ
ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ

ঈদুল আজহার টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীসহ বিভিন্ন এলাকার সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে Read more

শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ
শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবার দুপুর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের Read more

নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ ড. ইউনূসের
নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ ড. ইউনূসের

আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২৮ জুলাই) Read more

আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা
আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা

আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) Read more

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে মামলা দিল মার্কিন প্রতিষ্ঠান
ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে মামলা দিল মার্কিন প্রতিষ্ঠান

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি’র (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) বিরুদ্ধে মামলা দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং প্রতিষ্ঠান জেন স্ট্রিট।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন