মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। বুধবার (২১ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।তবে দ্রুতই মামলাটির শুনানিতে নিতে পেপারবুক প্রস্তুতে হাইকোর্টকে কোনও নির্দেশ দেয়া হবে কিনা, সে বিষয়ে প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সিদ্ধান্ত হবে বলে জানা গেছে ।এর আগে, গত ১৭ মে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। এছাড়া, মামলার বাকি তিন আসামিকে খালাস দেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম।প্রসঙ্গত, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ
বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

কয়েক দিনের টানা বিক্ষোভ ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত হয়েছে। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের Read more

দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা
দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা

ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উসকানিমূলক- এ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইসরায়েলের এই হামলা বিনাদোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ Read more

থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের লাহোরে বুধবার শুরু হয়েছে মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথমদিনে জয় পেয়েছে পকিস্তান ও স্কটল্যান্ড। আজ মাঠে নামবে বাংলাদেশ Read more

কীভাবে দুর্ঘটনার শিকার হলেন জোটা?
কীভাবে দুর্ঘটনার শিকার হলেন জোটা?

ফুটবল দুনিয়ায় নেমেছে শোকের ছায়া। পর্তুগিজ ও লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন