পাবনার ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় দেদারসে চলছে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের মহোৎসব। এতে ফসলি জমি ব্যাপকভাবে বিলিন হয়ে যাচ্ছে যেন দেখার কেউ নেই। এদিকে উপজেলা প্রশাসনের নামমাত্র অভিযান আর জরিমানা আদায় হলেও তার কয়েকদিন পরই আবার যা তাই। প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এসব মাটি ও বালুখেকোদের থামানো সম্ভব না।সোমবার ও মঙ্গলবার (২০ মে) দুদিন ঘুরে সরজমিনে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পদ্মার শাখা নদী (নবীনগর ঘাট) ও এর আশেপাশের এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। দেখা যায়, পদ্মার শাখা নদীর দুই পাড়ের কয়েকটি পয়েন্ট থেকে ভেকু মেশিন দিয়ে অবাধে মাটি কাটা হচ্ছে। এতে দুই পাড়ের ফসলী জমিসহ বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। আর এসব কিছুই চলছে স্থানীয় যুবদল নেতাদের দিক নির্দেশনায়।সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে এসময় কয়েকজন যুবক এগিয়ে আসেন। তারা জানান, ওই এলাকার বিএনপি নেতা লিপন হোসেন, জিয়াউল ইসলাম, স্বপন, রুবেল হোসেন, কাজিম হোসেনসহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যাক্তির যোগসাজশে নবীনগর এলাকার বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে জানতে মুঠোফোনে মাটি ব্যবসায়ী ও লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপি নেতার লিপন হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জরিমানার পরের দিন থেকেই আবারো মাটিকাটা শুরু করা হয়েছে। প্রতিদিন ভেকু প্রতি ১৩ হাজার টাকা করে সাংবাদিক, পুলিশ ও প্রশাসন ম্যানেজ বাবদ তারা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকির হাতে দেন। তারপর রকি’র মাধ্যমে সেসব টাকা ভাগ বাটোয়ারা করা হয়। তবে টাকা লেনদেনের বিষয় অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি বলেন, আমার দোষ যে কেউ দিতেই পারে তবে আমি কোনো টাকা পয়সা নেয় না। ভাটা যতদিন চলবে, মাটি কাটাও ততদিন চলবে এটা কেউ বন্ধ করতে পারবে না। আর কেন জরিমানা করা হলে, একদিন পরই বা কেন মাটিকাটা পূনরায় শুরু হয় তা আমার চেয়ে এসি ল্যান্ড স্যারই ভালো জানে, তাকে জিজ্ঞেস করেন।ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান জানান, প্রত্যন্ত এলাকা হওয়ায় এসব মাটি খেকোরা পূনরায় আবার মাটি কাটা শুরু করেছে। যেকোনো সময় আবারও অভিযান পরিচালনা করা হবে। তবে এ বিষয়ে থানা পুলিশ ও নৌ পুলিশকে অবগত করার কথা জানান তিনি। আর আর্থিক লেনদেনের সাথে কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, আমার নাম ভাঙ্গিয়ে কেউ অনৈতিক সুবিধা আদায় করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।বুধবার (৪ জুন) Read more

ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত, আহত ৪৬
ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত, আহত ৪৬

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলার তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত Read more

পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন
পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

পরীক্ষার আসনে না বসে বিয়ের দাবীতে প্রেমিক আরিফ মৃধার বাড়ীতে অনশনে বসেছেন প্রেমিকা। ২৪ ঘন্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার Read more

বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 
বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক বিষাক্ত আগাছা ‘পার্থেনিয়াম হিসটেরোফরাস’। স্থানীয়ভাবে অনেকেই এটি চেনেন না, তবে বিজ্ঞানীরা একে Read more

নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ চলছে
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ চলছে

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি Read more

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন