বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই। মঙ্গলবার (২০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তী সরকার থেকে অবিলম্বে পদত‍্যাগ করতে হবে। আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটার আইনানুগ বাস্তবায়ন করতে হবে, তা যার পক্ষেই যাক।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকেরা। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি শেষ হয়। বুধবার (২১ মে) আদেশ দেয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ

গত বছরের জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি Read more

ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম Read more

গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহারে যশোরে এনসিপির আল্টিমেটাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহারে যশোরে এনসিপির আল্টিমেটাম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন এনসিপির নেতাকর্মীরা। বুধবার (১৬ Read more

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি
অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি এখন এ অঞ্চলে সক্রিয় হয়ে Read more

টেনে তোলা হচ্ছে পদ্মায় ডুবে যাওয়া বাসটি, প্রস্তুত ৩ অ্যাম্বুলেন্স
টেনে তোলা হচ্ছে পদ্মায় ডুবে যাওয়া বাসটি, প্রস্তুত ৩ অ্যাম্বুলেন্স

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি ক্রেনের সাহায্যে ধীরে ধীরে তোলা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) রাত Read more

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?

শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। ৩২ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন টিকে আছে আটটি দল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন