অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের কারণে পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। গত আড়াই মাস ধরে সেখানে কোনো খাদ্য বা অন্য কিছু ঢুকতে দেয়নি ইহুদিবাদীরা। এতে করে গাজার মানুষ ব্যাপক খাদ্যাভাবে পড়েছেন।পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানকার মানুষ পশুর খাবার ও বালুযুক্ত আটা খেতে বাধ্য হচ্ছেন। মঙ্গলবার (২০ মে) এমনই ভয়াবহ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।  খাদ্যের অভাবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। পশুর ও বালুযুক্ত খাবার খাওয়ায় তারা ডায়রিয়া ও চরম দুর্বলতায় ভুগছে।গাজায় ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে। এ কারণে দখলদার ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। জাতিসংঘের সমন্বিত খাদ্য নিরাপত্তা পর্যায় শ্রেণিবিভাগের (আইপিসি) তথ্য অনুযায়ী, যুদ্ধ ও ইসরায়েলের অবরোধের কারণে গাজার ৯ লাখ ৩০ হাজার শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। শুধুমাত্র এ বছরের মার্চের শুরু থেকে এখন পর্যন্ত খাবার না পেয়েছে সেখানে ৫৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আইপিসি জানায়, দখলদাররা যদি অবরোধ অব্যাহত রাখে তাহলে প্রায় পাঁচ বছরের নিচের ৭১ হাজার শিশু আগামী ১১ মাসের মধ্যে তীব্র অপুষ্টিতে ভুগবে।এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় আজ প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েলে। আড়াই মাসের বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রাখার পর গতকাল সোমবার তারা প্রথমবারের মতো গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেয়। এদিন অবশ্য গাজায় প্রবেশ করে মাত্র পাঁচটি ট্রাক।আজ ১০০টি ট্রাক প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক অফিস। সংস্থাটির মুখপাত্র জেনস লার্কে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, “আমরা গাজায় আরও ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি এবং পেয়েছি। যা গতকালের চেয়ে অনেক বেশি।” কতগুলো ট্রাক? এমন প্রশ্ন করলে তিনি বলেন, “প্রায় ১০০টি”।গতকাল সোমবার করিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় ট্রাকগুলো ঢুকে। ইসরায়েলিরা এ নিয়েও মিথ্যাচার করেছে। তারা বলেছে গাজায় ৯টি ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে। কিন্তু জাতিসংঘের এ কর্মকর্তা নিশ্চিত করেছেন, দখলদাররা মাত্র পাঁচটি ট্রাক প্রবেশ করতে দেয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম
ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে Read more

বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং
বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক গবাদিপশুর ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস শনাক্তে একটি নতুন ধরনের মেশিন লার্নিং প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই Read more

চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের
চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের

রাজধানীর সরকারি ৭ কলেজকে ৪টি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার। আজ সোমবার (৪ Read more

ইন্তেকাল করেছেন সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী
ইন্তেকাল করেছেন সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী

পুলিশের সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১ মে) পুলিশের এআইজি Read more

আমতলীতে মোবাইল নিয়ে হলে ঢুকলেন শিক্ষক, বহিষ্কার করল কর্তৃপক্ষ
আমতলীতে মোবাইল নিয়ে হলে ঢুকলেন শিক্ষক, বহিষ্কার করল কর্তৃপক্ষ

পরীক্ষার হলে কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় মাওলানা মোঃ রাসেদুল ইসলাম নামের এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানা উল্লাহ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বড়বিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন