চলতি মৌসুম শেষের দিকে রয়েছে। এর মাঝেই আলোচনার কেন্দ্রে রয়েছে ফুটবলারদের ব্যক্তিগত বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর। চলতি বছরের ২২ সেপ্টেম্বর প্যারিসের থিয়েটার দু শাতলেতে ব্যালন ডি’অর জয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।তবে এবার দুর্দান্ত এক উদ্যোগ নিয়েছে আয়োজকরা। প্রথমবারের মতো ছেলে ও মেয়েদের বিভাগে সমান পুরস্কার দেওয়া হবে। মানে পুরস্কার সংখ্যা সমান হবে ছেলে ও মেয়েদের বিভাগে।ফ্রান্স ফুটবল ও উয়েফা জানিয়েছে, মেয়েদের বিভাগে সেরা নারী গোলকিপার, সেরা উদীয়মান নারী খেলোয়াড় এবং ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ গোল করা নারী ফুটবলারের পুরস্কার এবার সংযোজন করা হয়েছে। অর্থাৎ ছেলে ও মেয়েদের বিভাগে সমান ছয়টি করে পুরস্কার দেওয়া হবে। এর বাইরে রয়েছে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’—বিভিন্ন সামাজিক ও সংহতিপূর্ণ কাজের জন্য ২০২২ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়, যা ছেলে ও মেয়েদের বিভাগ থেকে যে কেউ জিততে পারেন। ২০২২ সালে পুরস্কারটি জেতেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে, ২০২৩ সালে ব্রাজিল উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র এবং গত বছর এ পুরস্কার পেয়েছেন স্পেন নারী দলের তারকা হেনি হেরমোসো।এবার ছেলেদের বিভাগে ব্যালন ডি’অর জয়ের আলোচনায় ঘুরেফিরে যে নামগুলো উঠে আসছে—উসমান দেম্বেলে, জিয়ানলুইজি দোন্নারুম্মা, ভিতিনিয়া, লাওতারো মার্তিনেজ, ডেঞ্জেল ডামফ্রিস, রাফিনিয়া, পেদ্রি, লামিনে ইয়ামাল, ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও মোহাম্মদ সালাহ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি
আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

আজ থেকে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং Read more

উখিয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপে বাড়ছে জনদুর্ভোগ ও আতঙ্ক
উখিয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপে বাড়ছে জনদুর্ভোগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা জনগোষ্ঠীর অতিরিক্ত জনচাপ এখন স্থানীয়দের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। সকাল-বিকেল কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের Read more

বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট ডেকোরেশন শ্রমিক নিহত
বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট ডেকোরেশন শ্রমিক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কাশেম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় Read more

সিঙ্গাপুর: ফিলিস্তিনপন্থি পদযাত্রার সেই ৩ তরুণীর বিষয়ে নতুন সিদ্ধান্ত
সিঙ্গাপুর: ফিলিস্তিনপন্থি পদযাত্রার সেই ৩ তরুণীর বিষয়ে নতুন সিদ্ধান্ত

ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা আয়োজনের অভিযোগে অভিযুক্ত তিন নারীকে খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা প্রায় ৭০ জন Read more

গোপালগঞ্জে কারফিউ জারি
গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনার পর আজ রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারী Read more

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন

 নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয় একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন