পোশাক শ্রমিকদের মে মাসের মধ্যে বোনাস এবং ১ থেকে ৩ জুনের মধ্যে বেতন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন। এসময় তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে। তবে, অযৌক্তিক কোন দাবি নিয়ে রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।এসময় চলমান অনেকগুলো আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি-দাওয়া তো থাকবেই। এজন্যই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি-দাওয়া থাকবে, পূরণ হবে। আবার কেউ নতুন দাবি নিয়ে আসবে। আমি বলবো, যাদের যৌক্তিক দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন নেয়৷ কেউ যেনোঅযৌক্তিক দাবি না করে। আর আমি সবার কাছে অনুরোধ করবো, দাবির আন্দোলন যাতে নিজস্ব কমপ্লেক্সের মধ্যে হয়। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর Read more

মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২
মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুরে মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ১০ রাউন্ড গুলি Read more

এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ শেষ হচ্ছে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে Read more

জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি: ইনকিলাব মঞ্চ
জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি: ইনকিলাব মঞ্চ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইকে কুক্ষিগত করেছে এবং এনসিপির ভুল তিনটা বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। Read more

শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর
শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বদরুদ্দীন উমর। মৃত্যুর আগে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন