বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।সোমবার (১৯ মে) সকাল ৯টায় তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন।আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে, গতকাল রবিবার (১৮ মে) নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।  থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাঁকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ।  পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে Read more

যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরলো বিমান
যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরলো বিমান

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওড়ার পর আবারও ফিরে এসেছে। আজ বৃহস্পতিবার Read more

প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন
প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন

হজ শেষে ফিরতি ফ্লাইটে প্রথম দিনে (মঙ্গলবার) দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪১৯ এবং Read more

কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত, সেন্টমার্টিনে খাবার সংকট
কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত, সেন্টমার্টিনে খাবার সংকট

সাগরের বুক জুড়ে ঘনঘটা। নিম্নচাপের প্রভাবে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার প্রলয়ংকরী ছায়া ঘিরে ফেলেছে কক্সবাজার উপকূল। দমকা হাওয়া, টানা ভারী বর্ষণ Read more

রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯
রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিড়ে ৯ জনে আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন