দীর্ঘসময় পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জিসান (১০)।  জাদুকরেরা মুগ্ধ করে সবাইকে। তাঁর অনন্যশৈলী মন্ত্রমুগ্ধ করে রাখে সবাইকে। কিন্তু ফুটবল খেলার জাদুকর? খেলার দুনিয়ায় এমন অনেক ‘জাদুকর’ আছেন, যাঁরা নিজেদের ক্রীড়াশৈলীতে তাঁদের নিয়ে গেছেন জাদুকরের পর্যায়ে।ফুটবলের ‘জাদুকর’ বলতেই প্রথমে চোখে ভাসে ম্যারাডোনা-পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। তবে যাদুকর না হলেও পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাচ্ছে ৫ ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী দশ বছর বয়সী জিসান৷ পায়ে দীর্ঘসময় ফুটবল নাচানো দেখে এলাকাবাসীর নিকট ক্ষুদে ম্যারাডোনা হিসেবে পরিচিতি তার৷ কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের জজ মিয়ার ছেলে জিসান৷ স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি স্কুলের ৫ ম শ্রেণীর শিক্ষার্থীর ফুটবল নৈপুণ্যে মুগ্ধ সবাই। ফুটবল যেনো পা থেকে পড়তেই চায়না।‌ এক পায়েই টানা দীর্ঘক্ষণ ফুটবল নাচাচ্ছে স্কুল পড়ুয়া। দেখে মনে হবে ফুটবল তার কথা শুনছে। একিসাথে পিঠি বল রেখে কাপড় খোলে অনায়াসে আবার পড়তেও পারে সে। আর এই ভাবেই পায়ে ফুটবল নাচিয়ে তোলপাড় সৃষ্টি করেছে এলাকায়। ভাল ফুটবল খেলতে পারে। ফুটবল খেলার পাশাপাশি শুরু করে ফুটবল জাগলিং। এই ফুটবল জাগলিং করেই রিতীমত তাক লাগাচ্ছে সবাইকে।স্থানীয় বাসিন্দা সুজাম মিয়া, জয়নাল ও জয়েদুল ইসলাম বলেন, ছেলেটির পায়ে যেভাবে দীর্ঘ সময় ফুটবল রাখতে পারে এটি বিস্ময়। আমরা এর আগে এমনটা দেখিনি কখনো৷ ভালো প্রশিক্ষণ পেলে তার প্রতিভা বিকশিত করতে পারবে৷ এটাকে কাজে লাগাতে সরকারি দৃষ্টি প্রয়োজন৷ স্কুল শিক্ষার্থী জিসান জানায়, ছোটবেলা থেকেই ফুটবল খেলা নেশা তার। মোবাইলে ম্যারাডোনার খেলা দেখে অনুপ্রেরণা পেয়েছে জিসান৷ পড়াশোনার সঙ্গে এটাই ধ্যান-জ্ঞান হয়ে দাঁড়িয়েছে জিসানের। নিজের নেই ফুটবল এজন্য পাশের বাড়ি থেকে ধার করে খেলতে হচ্ছে৷ খেলার পোশাক জুতা পেলে অনেক ভালো লাগবে বলে জিসান জানায়৷ জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক বলেন, আমি জানতামই না আমার এলাকায় এমন প্রতিভা রয়েছে৷ আমার পরিষদের পক্ষ থেকে তাকে সবরকম সহায়তা ও প্রতিভা কাজে লাগাতে কাজ করবো। এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাইদুল ইসলাম বলেন, ”আপনার থেকেই বিষয়টি জানতে পারলাম৷ এ বিষয়ে সকল ধরনের সহায়তা করা হবে জিসানকে। তাকে ফুটবল দিচ্ছি এবং কিভাবে তার প্রতিভা আরো তুলে ধরা যায় এটা নিয়ে আমরা কাজ করবো৷’ এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেফতার
ভোলায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেফতার

ভোলায় মামলার ভয় দেখিয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে Read more

মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের Read more

জয়পুরহাটে বাহাস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জয়পুরহাটে বাহাস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জয়পুরহাটে বাহাস নিয়ে শফি কাসেমী সংবাদ সম্মেলন করে মিথ্যাচার ও অপপ্রচার করেছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে ড. আশরাফ আলীমুল্লহ Read more

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল
চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল

দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন Read more

ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান আনচেলত্তি
ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান আনচেলত্তি

পথ হারা ব্রাজিলকে কক্ষপথে আনতে ব্রাজিলে অবস্থান করছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। গত ২৬ মে আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন তিনি। Read more

ভারতে বহুতল ভবন ধসে ১৫ জনের প্রাণহানি
ভারতে বহুতল ভবন ধসে ১৫ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরে চারতলা একটি আবাসিক ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার কিছু পরেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন