গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মহাসড়কে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে রবিবার (১৮ মে) বিকেলে মাইকিং করেছে নাওজোড় হাইওয়ে পুলিশ। মহাসড়কের বিভিন্ন অংশে মাইকিং করে দোকানিদের ফুটপাত খালি করার নির্দেশ দেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইজ উদ্দিন।নাওজোড় হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ফুটপাত দখলের কারণে পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।এ অবস্থায় বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।ওসি রইজ উদ্দিন বলেন, এর আগেও আমরা একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেছি। এবারো মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে। এরপরও যারা ফুটপাত দখল করে রাখবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, চন্দ্রা এলাকায় দীর্ঘদিন ধরেই ফুটপাত দখলজনিত কারণে যানজট লেগেই থাকে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দখলদারদের উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে আলমসাধু উল্টে স্কুল ছাত্রের মৃত্যু 
যশোরে আলমসাধু উল্টে স্কুল ছাত্রের মৃত্যু 

যশোরের বাঘারপাড়ায় স্যালোমেশিন চালিত যান আলমসাধু উল্টে রাব্বি হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বেলা ৯ Read more

বাক ও শারীরিক প্রতিবন্ধী রিপনের জীবনযুদ্ধ, পাশে দাঁড়ালেন ইউএনও
বাক ও শারীরিক প্রতিবন্ধী রিপনের জীবনযুদ্ধ, পাশে দাঁড়ালেন ইউএনও

জন্ম থেকেই বাক ও শারীরিক প্রতিবন্ধী, তবু জীবনের সঙ্গে আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরের মোকসেদ মোল্লার ছেলে Read more

যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজনৈতিক বিরোধে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।ঘটনাটি Read more

আরও কিছুদিন সান্তোসেই থাকছেন নেইমার
আরও কিছুদিন সান্তোসেই থাকছেন নেইমার

বড় তারকা হলেও শিকড় ভুলে যাননি নেইমার। আর তাই হয়তো গত মৌসুমে আল হিলালের বড় অঙ্কের আর্থিক প্রস্তাব ফিরিয়ে দিয়ে Read more

ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন
ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বিজ্ঞপ্তি Read more

যে হিন্দু মহাজনের থেকে ঋণ নিতেন লাহোরের অর্ধেক মুসলমান বাসিন্দা
যে হিন্দু মহাজনের থেকে ঋণ নিতেন লাহোরের অর্ধেক মুসলমান বাসিন্দা

ইউরোপীয় কর্মকর্তা বা জমিদার থেকে শুরু করে সাধারণ মানুষ - বুলাকী শাহর কাছ থেকে লাহোরের সব শ্রেণির মানুষ সুদের বিনিময়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন