জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনে সালিশ বৈঠকের পর প্রতিপক্ষের হামলায় আহত রাবেয়া বেগম নামে ৭০ বছরের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী চৈতন্য স্কুল সংলগ্ন নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে স্বজনরা গুরুত্বর আহত অবস্থায় রাবেয়াকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার সন্ধ্যায় চিকিৎস্বাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রবিবার (১৮ মে) দুপুরে নিহতের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসি বিভাগ।নিহত রাবেয়া বেগম বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী।এ ঘটনায় রবিবার ৫জনের নাম উল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় নিহতের নাতী জুলহাস খান বাদি একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা সূত্রে জানা গেছে, ঢাকায় বসবাসরত তার মামা কামাল হাওলাদার অতিসম্প্রতি কর্ণকাঠীতে পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তোলন করতে গেলে একই বাড়ির আবুল কালাম আজাদসহ তার ছেলে বানারীপাড়ার ভূমি অফিসে কর্মরত সুজন হাওলাদার, অপর ভাই লিজন, নান্টুসহ অন্যান্যরা বাঁধা দেন। পরে এনিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।তারই জেরধরে গত শুক্রবার রাতে কর্ণকাঠী চৈতন্য স্কুল সংলগ্ন নিজ বাড়িতে স্থানীয় বাসিন্দা সুমন হাওলাদার ও শহিদ খানসহ অন্যান্যদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকের রায় আমার মামা মেনে নিলেও প্রতিপক্ষ সুজন হাওলাদার গং’রা মেনে নেয়নি। তারা সালিশ বৈঠক শেষে রাতেই পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে রাবেয়া বেগম, লিমা বেগম, রুমা বেগম, কামাল হাওলাদার ও জুলহাস খান আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ওইদিন গভীররাতে আহত বৃদ্ধা রাবেয়া বেগম গুরুত্বর অসুস্থ্য হয়ে পরলে দ্রুত তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে রাবেয়া বেগমের মৃত্যু হয়।  এ  বিষয়ে অভিযুক্ত সুজন হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ বিছিন্ন পাওয়া যায়। তাই অভিযুক্তর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চলছে বলেও জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ
গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও  হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে ইসরায়েলি সেনারা Read more

ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু
ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি নারকীয়তা। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে আরও অন্তত ৩৬ ফিলিস্তিনি। উপত্যকাজুড়ে Read more

জুলাই সনদে সই করল ২৫ রাজনৈতিক দল, অংশ নেয়নি এনসিপি ও চার বাম দল
জুলাই সনদে সই করল ২৫ রাজনৈতিক দল, অংশ নেয়নি এনসিপি ও চার বাম দল

জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে Read more

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর Read more

হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
হেরে সিরিজ শুরু  করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার ম্যাচে ১৬ রানে পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। এই Read more

জুলাই শহিদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ
জুলাই শহিদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ

জুলাই অভ্যুত্থানে শহিদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন