ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।রোববার (১৮ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়েন এ অভিনেত্রী। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হলে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়।শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।এ মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।এর আগে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও একই দিন রাত ১২টার দিকে অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরদিন ৭ ফেব্রুয়ারি বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার
মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এরমধ্যে সর্বশেষ একজন বিদেশি নাগরিককে Read more

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ
ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

ভোলায় সিজারের পর ভুল চিকিৎসায় লামিয়া বেগম (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহতের স্বজনরা ক্লিনিকটি Read more

ভোলায় বজ্রপাতে ৮ গরুর মৃত্যু
ভোলায় বজ্রপাতে ৮ গরুর মৃত্যু

ভোলার মনপুরায় বজ্রপাতে এক কৃষকের চার গরু ও অপর চার কৃষকের চারটি গরুসহ মোট ৮টি গরুর মারা গেছে।রবিবার (২০ এপ্রিল) Read more

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালু চাপায় শিশুর মৃত্যু
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালু চাপায় শিশুর মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালুর স্তুপের নিচে চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ Read more

পাকিস্তানের পাল্টা হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত: সিএনএন
পাকিস্তানের পাল্টা হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত: সিএনএন

পাকিস্তানের পাল্টা হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত: সিএনএনকাশ্মীরে হামলাকে কেন্দ্র করে টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও Read more

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

গাজীপুর সদর উপজেলায় মহাসড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (৮জুলাই) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও বাঘের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন