নারায়ণগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৭ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের পায়রা চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতের নাম লিটন ওরফে লিটা (৩০)। তিনি সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে এবং নির্যাতিতার স্বামীর খালাতো ভাই।মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার লিটনের খালাতো ভাই তার স্ত্রীকে নিয়ে একই এলাকায় বসবাস করে আসছিলেন। আত্মীয়তার সম্পর্কের জেরে তার বাড়ীতে লিটন যাতায়াত করতেন। একপর্যায়ে লিটনের কুদৃষ্টি পড়ে তার খালাতে ভাইয়ের স্ত্রীর ওপর। বিভিন্ন সময় অশালীন কথাবার্তার মাধ্যমে উত্যক্ত করার চেষ্টা করতেন লিটন। প্রায় সময় খালাতো ভাইয়ের স্ত্রীকে খারাপ প্রস্তাব দিতেন তিনি। এতে রাজি না হলে তাকে বিভিন্ন ভয়ভীতিও প্রদান করতেন।এদিকে ১৪ মে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী ভোরে নাস্তা আনার জন্য বাড়ির বাইরে গেলে লিটন কৌশলে তাদের ঘরে প্রবেশ করেন। এ সময় ওই গৃহবধূ বিষয়টি টের পেয়ে চিৎকার করার চেষ্টা করলে তিনি তার মুখ চেপে ধরে ভয়ভীতি ও হুমকি প্রদান করে জোরপূর্বক ধর্ষণ করেন। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী ওই গৃহবধূ নিজে বাদি হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।এদিকে মামলা দায়েরের পর এজাহার নামীয় একমাত্র আসামি লিটন ওরফে লিটাকে গ্রেপ্তারের জন্যে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ করতে থাকে। পরবর্তীতে র্যাব শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের পায়রা চত্ত্বর এলাকা থেকে লিটন ওরফে লিটাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানা গেছে।র‍্যাব-১১ এর এএসপি (অপারেশন) মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে এসব তথ্য জানানো হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি খালের কচুরিপানা থেকে লাশটি Read more

প্রথমবারের মতো বিসিএলে খেলবে বিদেশি দল
প্রথমবারের মতো বিসিএলে খেলবে বিদেশি দল

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটাদের খেলার বিষয়টি স্বাভাবিক। তবে ঘরোয়া লিগে পুরো একটি বিদেশি দল খেলবে। এমন নজির নেই! সেই Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জীবননগর উপজেলায় অভিযান চালিয়েছেন।  রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত
সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল শুক্রবার Read more

রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত
রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিস্ফোরণের কারণ উল্লেখ না করে আঞ্চলিক গভর্নর Read more

মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইনস থেকে মহাবিপর্যয় সংকেত
মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইনস থেকে মহাবিপর্যয় সংকেত

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে। ওয়াশিংটন থেকে মিউনিখগামী ফ্লাইটটি টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন