রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা অটোচালক কাউসার আহমেদ রকি হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি মো. রবিউল ইসলাম ওরফে রুবেলকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব-৫)।রবিবার (১৮ মে) ভোরে র‍্যাব-৫ এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৭ মে) বিকাল ৫টায় র‍্যাবের একটি চৌকস দল ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ৭’শ টাকা উদ্ধার করা হয়।হত্যাকাণ্ডের বিবরণে বলা হয়, নিহত রকি (২৫), পেশায় একজন অটোচালক। গত মঙ্গলবার পহেলা এপ্রিল গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামে অসুস্থ দাদিকে দেখতে গিয়ে পূর্ব শত্রুতার জেরে রবিউলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল তার বাড়ি থেকে ধারালো হাসুয়া নিয়ে এসে রকির ডান উরুতে কোপ দেয়, ফলে রকি গুরুতরভাবে রক্তাক্ত জখম হন। রক্তাক্ত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।এ নারকীয় হত্যাকাণ্ড গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার পায়। রকির মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই রবিউল পলাতক ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করছিলেন।রবিউলের অবস্থান শনাক্তে র‍্যাব-৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। একপর্যায়ে তার গতিবিধি শনাক্ত করে বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউলকে গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ
বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ

যশোরে বেপরোয়া রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী উর্মি খাতুনের (১৪) মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটি Read more

শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস
শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন অনেক জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে Read more

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা খোকন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (০৪ জুলাই) ভোর ৫টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর Read more

হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেলো ৩৩ ব্যাংক
হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেলো ৩৩ ব্যাংক

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি’র অর্থ সংগ্রহসহ হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে দেশের ৩৩টি বাণিজ্যিক Read more

পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস, আতঙ্কে দিন কাটে শিক্ষার্থীদের
পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস, আতঙ্কে দিন কাটে শিক্ষার্থীদের

দিনাজপুরের খানসামা উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকটে চলছে পাঠদান। কোথাও ভবন পরিত্যক্ত, কোথাও নেই কোনো ভবনই—শুধু টিনশেড। শিক্ষার্থীরা প্রতিদিন Read more

দেশের সামনে মোদি মুখ দেখাতে পারবেন না, রাহুল গান্ধীর হুঁশিয়ারি
দেশের সামনে মোদি মুখ দেখাতে পারবেন না, রাহুল গান্ধীর হুঁশিয়ারি

ভোটার তালিকায় কারচুপি নিয়ে ভারতের রাজনীতি এখন সরগরম। এর মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভোট কারচুপির এমন প্রমাণ তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন