গাজীপুরে কাপাসিয়া উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলা যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন গোয়েন্দা সংস্থা সদস্যসহ ১২ জন সাংবাদিক আহত হয়েছেন । শনিবার (১৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় ক্যামেরাম্যান রকি হোসেনকে (২৬) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা দুপুরে একটি মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম।সভা শেষ হওয়ার পরপরই দুপুর দেড়টার দিকে কাপাসিয়া থেকে ২০-২৫টি মোটরসাইকেলযোগে আসা একদল নেতাকর্মী ‘শাহ রিয়াজুল হান্নান’ নামধরে স্লোগান দিতে দিতে ঘটনাস্থলে এসে অতর্কিতে হামলা চালায়। তারা সভার চেয়ার, টেবিল, মাইক, সাউন্ডবক্স ও প্যান্ডেল ভাঙচুর করে। একপর্যায়ে একটি কক্ষে অবস্থানরত সাংবাদিকদের ওপরও চড়াও হয় এবং হামলা চালায় তারা।এ সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যান রকি হোসেন ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে পেটানো হয়। হামলাকারীরা তার ব্যবহৃত ক্যামেরা, আইডি কার্ড, মাইক্রোফোন, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। পরে উপস্থিত সাংবাদিকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিএনপির একটি মতবিনিময় সভা করছিলাম। সভা শেষ হয়ে যাওয়ার আধাঘণ্টা পর কাপাসিয়া থেকে ২০-২৫টি মোটরসাইকেলযোগে একদল নেতাকর্মী ওই সমাবেশস্থলে এসে অতর্কিতভাবে হামলা চালায়। তিনি আরও বলেন, তারা প্যান্ডেল, মাইক ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে যমুনা টিভির ক্যামেরাম্যানকে বেধড়ক মারধর করে আহত করে। তিনি এ ঘটনা নিয়ে দোষীদের শাস্তি ও বিচার দাবি জানান।এ বিষয়ে কাপাসিয়া থানার (ওসি) জয়নাল আবেদীন মন্ডল সময়ের কণ্ঠস্বর কে বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে আমি জানিনা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে, হামলার বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা না হবে ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি’
‘গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি’

গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হওয়ার দাবি করে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে গত Read more

জোটার মৃত্যুর নেপথ্যে ‘অতিরিক্ত গতি’
জোটার মৃত্যুর নেপথ্যে ‘অতিরিক্ত গতি’

স্পেনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটা ও তার ভাইয়ের মৃত্যুতে বিশ্ব ফুটবল অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া। ২৮ Read more

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১৫, নিখোঁজ ৮
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১৫, নিখোঁজ ৮

ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৮ জন নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার (৪ Read more

পটুয়াখালী ৩: হাসান মামুনকে মনোনয়ন না দিলে গণপদত্যাগ ও স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা
পটুয়াখালী ৩: হাসান মামুনকে মনোনয়ন না দিলে গণপদত্যাগ ও স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য Read more

ভোটের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি: নিরাপত্তা উপদেষ্টা
ভোটের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি: নিরাপত্তা উপদেষ্টা

নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।শুক্রবার (১৩ Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন