নাটোরে পুলিশ পরিচয়ে লেগুনার গতিরোধ করে পানচাষির কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার(১৭ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার চাঁদপুর আব্দুস সালামের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)।পানচাষি আবুল হোসেন জানান, আজ সকালে পুঠিয়া থেকে দত্তপাড়া মোকামে পান আনেন তাঁরা। এরপর দুজনে মিলে ১ লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। এরপর লেগুনা নিয়ে বাড়ি ফেরার পথে নাটোর বনবেলঘড়িয়া বাইপাসের অদূরে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাঁদের গতিরোধ করে।ওই সময় পুলিশ পরিচয়ে তাঁদের বুকে পিস্তল ঠেকিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। এ সময় পাশে বসা ব্যবসায়ী বেল্লাল এক ছিনতাইকারীর ছবি তুলে রাখেন বলে জানান তিনি।এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে থানায় এখনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ছিনতাইকারীদের ধরতে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিদ্যমান কমিটিগুলো বিলুপ্ত করে এসব নতুন Read more

পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

ভারত-পাকিস্তান ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান
ভারত-পাকিস্তান ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান

জম্মু-কাশ্মীরে ভয়াবহ হামলা ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ২ দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি Read more

নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

এশিয়া কাপের আগে প্রস্তুতির হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট Read more

টাঙ্গাইলে গর্ভবতী গরু জবাই, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলে গর্ভবতী গরু জবাই, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করায় এক মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের Read more

ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন