ঢাকার ৭ কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনও অগ্রগতি নেই বলে জানিয়েছেন ওইসব কলেজের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগসহ ৫ দফা দাবি না মানলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর ইডেন কলেজে এক সম্মেলনে শিক্ষার্থীরা এ কথা জানান।শিক্ষার্থীরা আরও বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলে ইউজিসি ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু অধিভুক্তি বাতিলের পরও এখনো অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হয়নি।শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো:১) রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে।২) অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভূতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধসহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।৩) অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে।৪) আগামী ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো বা মনোগ্রাম প্রকাশ করতে হবে।৫) আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাজার একর জমি উন্মুক্তে সিডিএর তৎপরতা, শেষ হতে পারে ফতেয়াবাদ–পতেঙ্গার দীর্ঘ জট
হাজার একর জমি উন্মুক্তে সিডিএর তৎপরতা, শেষ হতে পারে ফতেয়াবাদ–পতেঙ্গার দীর্ঘ জট

চট্টগ্রামের নগর পরিকল্পনার ইতিহাসে দীর্ঘদিনের এক অব্যবস্থাপনার অধ্যায় অবসানের দ্বারপ্রান্তে। প্রায় দেড় দশক ধরে আটকে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) Read more

প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন
প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন

গাজীপুর-৩ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন বলেছেন, “জনগণ চেয়েছে আমি গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়ে নির্বাচন করি। তাই জনগণের Read more

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়।জানা যায়, Read more

শীতের নিঃশব্দ আগ্রাসন, কুয়াশায় ঢাকা দিনাজপুরের ভোর
শীতের নিঃশব্দ আগ্রাসন, কুয়াশায় ঢাকা দিনাজপুরের ভোর

ভোরের ঘড়িতে তখন ছয়টা বাজে। দিনের আলো আসার কথা থাকলেও দিনাজপুর যেন আলো পেতে দেরি করছে। চারদিক ঘন কুয়াশায় মোড়ানো। Read more

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু
ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু

অমাবশ্যা ও গভীর নিম্নচাপের কারণে চাঁদপুর থেকে সব রুটে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে লঞ্চ চলাচল। শুক্রবার (৩০ মে) বেলা Read more

নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প
নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন। বিভিন্ন জায়গায়ও এ নিয়ে গুজব ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে এক্সের ট্রেন্ডিংয়ে ছিল এই খবর।  মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন