যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকাভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।শনিবার (১৭ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্মপরিকল্পনা’—শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়ের কিছু নেই। কারণ, বাণিজ্য অর্থনীতিতে চূড়ান্ত শত্রু বলে কিছু নেই।’তিনি আরও বলেন, ‘এরই মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা শুরু হয়েছে। আমাদের ওপর ট্যারিফ দিলে, এটা তাদের জন্যও ক্ষতি। তাদের পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে। কারণ, শুল্কের দাঁত তাদের ওপরও পড়বে। তাই আমাদের ওপর শুল্কের আঘাত তুলনামূলক আসছে না।’এ সময় তিনি এলডিসি (লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজের তালিকা) গ্র্যাজুয়েশন নিয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের হাতে দুই বছর রয়েছে। এই সময়টা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি কি না সেটা দেখতে হবে। শুধু ট্রেড পলিসি দিয়ে এই ট্যারিফ মোকাবিলা করা যাবে না, পণ্য বৈচিত্র্যকরণে যেতে হবে। আমাদের শক্তির জায়গা থেকে চিন্তা করতে হবে। আমাদের মনোযোগ পণ্যের চেয়ে সেবা খাতে বেশি দিতে হবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে সাইক্লোন শেল্টারের রড চুরি, ২ বিএনপিকর্মীসহ গ্রেপ্তার ৩
বরিশালে সাইক্লোন শেল্টারের রড চুরি, ২ বিএনপিকর্মীসহ গ্রেপ্তার ৩

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড রাতের আধাঁরে চুরির ঘটনায় দুই Read more

জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির
জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির

২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জামায়াতে ইসলামী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু তার আগে Read more

ইরানে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব
ইরানে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব

গাজায় নৃশংসতার সঙ্গে সঙ্গে ইরানে ইসরায়েলের আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।শুক্রবার (১৩ জুন) এপির এক প্রতিবেদনে এ তথ্য Read more

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপনে নওগাঁয় ক্রিকেট কার্নিভাল
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপনে নওগাঁয় ক্রিকেট কার্নিভাল

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় আয়োজন করা হলো দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল। রোববার (২২ Read more

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন বিএনপি নেতার
সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন বিএনপি নেতার

সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মামলা দায়েরের আবেদন Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪২
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৩৩ জন।শনিবার (০৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন