রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।দগ্ধরা হলেন- তোফাজ্জল মিয়া (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।আহতদের প্রতিবেশী মো. শরীফ বলেন, ‘তোফাজ্জল মিয়া একটি সিমেন্ট কারখানায় শ্রমিকের কাজ করেন। রাতে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের সবাই হয়। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নিয়ে আসি।’সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘রাতে বাড্ডা এলাকা থেকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। আহতদের গড়ে ৩০- ৮০ শতাংশ পুড়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।’ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, আফতাবনগর এলাকায় একটি আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট রওনা হয়। তবে রাস্তাতেই আবার খবর আসে, আগুন নিভে গেছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশ ইন করল বিএসএফ
নেত্রকোনার সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশ ইন করল বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তসহ বেশ কটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সর্বমোট ৪০ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করিয়েছে ভারতীয় Read more

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় নতুন যে তথ্য দিল পুলিশ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় নতুন যে তথ্য দিল পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চুরির উদ্দেশ্যেই মোহম্মদপুরের ওই বাসায় গৃহকর্মীর Read more

পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস, আতঙ্কে দিন কাটে শিক্ষার্থীদের
পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস, আতঙ্কে দিন কাটে শিক্ষার্থীদের

দিনাজপুরের খানসামা উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকটে চলছে পাঠদান। কোথাও ভবন পরিত্যক্ত, কোথাও নেই কোনো ভবনই—শুধু টিনশেড। শিক্ষার্থীরা প্রতিদিন Read more

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়।জানা যায়, Read more

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বেড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন