গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন বলেছেন, “সংবিধান হবে গণ মানুষের, যেখানে জনতার মৌলিক অধিকার বাস্তবায়নের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকবে।”তিনি বলেন, “সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষায় সংসদে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিকে পাঠানোর ব্যবস্থা রাখতে হবে।”শুক্রবার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গ্রাউন্ড ফ্লোরে “অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপরেখা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে ‘একাত্মতার দেয়াল’ ও ‘গণতান্ত্রিক আইন ছাত্র পরিষদ’। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মানজুর আল মতিন আরও বলেন, “শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে তা নিশ্চিত করতে হবে। নাগরিক সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের সবসময় জনগণের চাহিদা সম্পর্কে সজাগ থাকতে হবে। যেমনভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তেমনভাবেই শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের রোডম্যাপ প্রণয়ন করা উচিত।”তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সচেতন নাগরিকদের সংবিধান সংস্কার বিষয়ে মতামত প্রদানের আহ্বান জানান।নির্বাচনী ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “নিম্নকক্ষ সরাসরি ভোটে নির্বাচিত হওয়া উচিত, আর উচ্চকক্ষ হতে পারে সংখ্যানুপাতের ভিত্তিতে। তবে সেখানে নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সংবিধানকে জনবান্ধব করতে জননিরাপত্তাকে প্রাধান্য দিতে হবে।”মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “কখনো কখনো মূল আলোচনাকে পাশ কাটিয়ে কিছু অপ্রয়োজনীয় বিষয় সামনে আনা হয়।”আলোচনায় বিশেষ বক্তা হিসেবে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান বলেন, “শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করা না গেলে জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে—এমন নিশ্চয়তা সংবিধানে থাকা উচিত। স্থায়ী শিক্ষা কমিশন গঠন, শিক্ষা প্রশাসনের স্বাধীনতা এবং জিডিপির ৭ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করার দাবি তোলেন তিনি।”তিনি আরও বলেন, “বর্তমান সংবিধান শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বাকস্বাধীনতা ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করে গবেষণাকে উন্মুক্ত করতে হবে। সর্বস্তরের মানুষের শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করুক সংবিধান—এই আমাদের প্রত্যাশা।”আলোচনায় আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, গণতান্ত্রিক আইন ছাত্র পরিষদের সংগঠক সুদীপ্ত হালদার, শওকত ওসমান স্বাক্ষর, আব্দুর রহমান, স্বর্ণক মণ্ডল, আরিফুল আরিফিন এবং ববি শাখার সংগঠক ভূমিকা সরকার, নিশাত মালিহা ঐশী প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১২ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা জব্দ
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১২ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা জব্দ

কুষ্টিয়ার মিরপুরে বিজিবির অভিযানে মিলল ৩৯৯৪ পিস ইয়াবা। সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নোয়াপাড়া হাইওয়ে রাস্তার উপর স্টার পরিবহনের বাস Read more

ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩
ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পিকআপভ্যানের যাত্রী আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত Read more

সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার
সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার

জুলাই গণহত্যায় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে গ্রেপ্তার করা Read more

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় Read more

শরীয়তপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
শরীয়তপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষার সময় দুই পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ Read more

১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’
১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অুনষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন কুঁড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন