সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঐ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে।শুক্রবার জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চৌপাকিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে সায়দার আলী (৫০) শুক্রবার গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান পিতা পুত্র মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে সায়দার ঘটনাস্থলেই মারা যান।এ বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মো :জিয়াউর রহমান জানান, আমি ঘটনাস্থলেই আছি লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী বেল্লাল হোসেনের বাড়িতে আগুন দিয়েছে। এফএস
Source: সময়ের কন্ঠস্বর
