ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা বাহিনী ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সীমান্তবর্তী কারেগুট্টালু পাহাড়ে দীর্ঘ ২১ দিন ধরে অভিযান চলিয়েছে। এ অভিযানে ৩১ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সাফল্যকে ‘নকশালবাদের বিরুদ্ধে বৃহত্তম অভিযান’ বলে বর্ণনা করেছেন।বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিত শাহ লিখেন, লাল সন্ত্রাসের যে পাহাড়ে একসময় তাদের আধিপত্য ছিল, আজ সেই পাহাড়ে তেরঙ্গা উড়ছে… আমাদের নিরাপত্তা বাহিনী মাত্র ২১ দিনে এই বৃহত্তম অভিযান সম্পন্ন করেছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই অভিযানে আমাদের বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।ভারত দীর্ঘদিন ধরে নকশালবাদী বিদ্রোহের অবশিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। ১৯৬৭ সালে নকশালপন্থি আন্দোলনের শুরু হয়েছিল, ভারতের মাওবাদী অনুপ্রাণিতরা একটি চরম বামপন্থি বিদ্রোহী গোষ্ঠী।কারেগুট্টালু পাহাড় একসময় বিভিন্ন নকশাল সংগঠনের একীভূত সদর দপ্তর ছিল। এ অঞ্চলে বিদ্রোহীদের অস্ত্র এবং কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হতো। কিন্তু বর্তমানে নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে এ এলাকায় তাদের প্রভাব কার্যত নির্মূল করা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই সাফল্যের প্রশংসা করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর এই সাফল্য প্রমাণ করে যে, নকশালবাদ নির্মূলের লক্ষ্যে আমাদের অভিযান সঠিক পথে অগ্রসর হচ্ছে। আমরা নকশালপ্রবণ এলাকায় শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।সরকারি পরিসংখ্যান মতে, গত বছর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনী প্রায় ৪০০ মাওবাদীকে হত্যা করেছে। সম্প্রতি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ১১ মাওবাদী নিহত হয়েছেন। এর আগে ফেব্রুয়ারি মাসে ১১ জন এবং মার্চ মাসে ৩০ বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের প্রথম চার মাসে ৭১৮ মাওবাদী আত্মসমর্পণ করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’
‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ও ভোট গণনার মেশিন কেনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব Read more

ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা
ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা

গ্ল্যামারের ঝলক আর রূপালি পর্দার আলো ছাপিয়ে এবার আত্মিক প্রশান্তির পথে হাঁটলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পবিত্র মক্কায় Read more

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাথে কিং খানের জুটি স্মরণীয় করে রাখতে, Read more

দিনমজুর গ্রাহকের বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা
দিনমজুর গ্রাহকের বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক দিনমজুর গ্রাহকের একটি ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার Read more

ঈদে ৩ দিনের সফরে নিজ বাড়িতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী
ঈদে ৩ দিনের সফরে নিজ বাড়িতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের এক সরকারি সফরে নিজ বাড়িতে আসছেন। সফরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।বৃহস্পতিবার (১৮ মার্চ) Read more

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ৩০ জন ডিআইজি এবং ৯ জন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন ইউনিটে বদলি করেছে সরকার।রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন