কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাজল চন্দ্র দাস দক্ষিণ গোবিন্দপুর গ্রামের শ্রী সুনিল চন্দ্র দাসের ছেলে। তিনি স্থানীয় বাজারে সেলুনের কাজ করতেন।নিহতের চাচাতো ভাই প্রান্ত কুমার দাস জানান, কাজল চন্দ্র দাস প্রতিদিনের ন্যায় গোবিন্দপুর বাজারে তার সেলুনে চুল কাটার কাজ করে দুপুরে বাড়িতে আসেন। বাড়িতে এসে নতুন ঘরে পানি দেয়ার জন্য পানির মটারের লাইন লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন কাজল চন্দ্র দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেট সীমান্তে অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ
সিলেট সীমান্তে অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএস সদস্যদের অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকদের ফসল নষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।সোমবার (০৩ Read more

মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পাকিস্তান তাদের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানান, এই কর্মসূচি আগামী Read more

‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’
‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং জুলাই-অগাস্টে মানবতাবিরোধী Read more

হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন
হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন Read more

বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলা, আহত ৩
বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলা, আহত ৩

বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেটে এ ঘটনা ঘটে। এতে Read more

গণ-অভ্যুত্থান দিবসের আয়োজন ঘিরে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা
গণ-অভ্যুত্থান দিবসের আয়োজন ঘিরে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন