চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।নিহত আবুল হোসেন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র।  বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত আবুল হোসেনসহ তিনজন মিলে উপজেলার ছোটদারগারো হাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়।  এতে আবুল হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় যুবক টিপু বলেন,  সড়ক পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে ঘোষণা করেন।কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, সকাল সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও  দুইজন। ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর বর্ধিত সভা
আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর বর্ধিত সভা

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বর্ধিত সভা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ Read more

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি
সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় Read more

বিশ্বকাপ জিতেই বিয়ে করছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে?
বিশ্বকাপ জিতেই বিয়ে করছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে?

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। এনিয়ে ভারত ভাসছে উৎসবের আনন্দে। এরই মধ্যে আরও এক খুশির Read more

তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ
তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমদ।  আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি Read more

শৈলকুপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০
শৈলকুপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার নাকোইল বাজারে এ ঘটনা Read more

নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. জিল্লাল মোল্যা (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন