চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে এখন উৎসবের আমেজ। দেশের সবচেয়ে বড় সমাবর্তনে গাউন-টুপি পরে খুশির ঝলকানিতে ভাসছে শিক্ষার্থীরা। কেউ বাবার হাত ধরে, কেউ মায়ের চোখে জল দেখে এই দিনে অর্জনের গর্ব যেন শতগুণ হয়ে ওঠে। কিন্তু এই উজ্জ্বলতার মধ্যেই নিঃশব্দে আলো ছড়াচ্ছেন আরও তিনজন। যারা আজ নেই, তবু গাউন পরে ফিরেছেন একটি দেয়ালের গ্রাফিতিতে।সমাবর্তনের ঠিক আগেই চবির সমাজবিজ্ঞান অনুষদের পাশের এক দেয়ালে আঁকা হয়েছে তিন তরুণের মুখ। গায়ে কালো গাউন, মাথায় টুপি, হাতে সনদ। মাঝখানে ইতিহাস বিভাগের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, ডানে একই বিভাগের ফরহাদ হোসাইন এবং পাশে পরিসংখ্যান বিভাগের ফাহিম আহমেদ পলাশ। দেয়ালের এই দৃশ্য অনেককেই থমকে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে—সব অর্জন উদযাপন করতে পারে না সবাই, কেউ কেউ ইতিহাস হয়ে ওঠে।২০২৩ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে প্রাণ হারান হৃদয় ও ফরহাদ। আন্দোলনের ফাঁকে, চোখে আগামীর স্বপ্ন নিয়ে তারা দাঁড়িয়েছিলেন অন্যায়ের বিপরীতে। আর একই বছরের ৪ সেপ্টেম্বর নোয়াখালীর বন্যায় আটকে পড়াদের সাহায্য করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ফাহিম আহমেদ পলাশ।যদি বেঁচে থাকতেন, হয়তো তারাও আজকের মতো গাউন-টুপি পরে হাসিমুখে ছবি তুলতেন বন্ধুদের সঙ্গে। হয়তো মা-বাবার হাত ধরে এই ক্যাম্পাসেই ঘুরে বেড়াতেন। কিন্তু ভাগ্য তাদের সে সুযোগ দেয়নি।সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউ কেউ ছবি তুলতে এসেছেন গ্রাফিতির সামনে। কেউ দাঁড়িয়ে থাকেন নীরবে। একজন বললেন, “এই সমাবর্তনে ফাহিমও থাকতে পারতো। হৃদয়-ফরহাদ আমাদের সাথেই হাসতো। তারা নেই, কিন্তু এই দেয়াল আমাদের চোখে আবার তাদের ফিরিয়ে এনেছে।”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই তিন তরুণ এখন শুধুই নাম নয়, একটি সময়ের প্রতিচ্ছবি—যেখানে শিক্ষা, দায়িত্ববোধ আর প্রতিবাদের গল্প একাকার হয়ে গেছে। দেয়ালের গ্রাফিতিটা তাই কেবল শৈল্পিক নিদর্শন নয়, এটি স্মৃতির স্মারক, সাহসের দলিল। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকুলনেছা কলেজে পাইপ বসাতে বাধা, শিক্ষকদের উপর হামলার চেষ্টা
বকুলনেছা কলেজে পাইপ বসাতে বাধা, শিক্ষকদের উপর হামলার চেষ্টা

বরগুনার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের লেকের জলাবদ্ধতা দূর করতে পানি নিস্কাশনের জন্য পাইপ স্থাপনে বাধা Read more

কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক
কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক

হোয়াইট হাউজ ছাড়ছেন ইলন মাস্ক।ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্বে ছিলেন তিনি। প্রশ্ন উঠেছে কেন হঠাৎ পদত্যাহ করলেন তিনি। Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে 'মডেল'টা অনুসরণ করছে, আওয়ামী লীগের Read more

‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!
‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!

‘শরিফ ওসমান হাদিকে’ যেভাবে চলন্ত মোটরসাইকেল থেকে পেছন দিক লক্ষ্য করে মাথায় গুলি করে খুন করা হয়েছিল, যশোরের আলমগীর হত্যাকাণ্ড Read more

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। মৌখিক পরীক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন