দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাসের সরকার (৩২) এবং আব্দুর নূর (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার ভাবকী ইউনিয়নের উত্তমপাড়ার মনোর বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। তারা সেখানে প্রকাশ্যে তাস খেলছিলেন বলে জানা গেছে।খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রকাশ্য জুয়া খেলার দায়ে তাদের গ্রেফতার করি। এছাড়া আবু নাসের সরকারের বিরুদ্ধে ২০১৩ সালের চাঁদাবাজি ও ২০১৪ সালের উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার ওয়ারেন্ট রয়েছে।গ্রেফতার আবু নাসের উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের মৃত মোকাদ্দেস হোসেন সরকারের ছেলে। অপর গ্রেফতারকৃত আব্দুর নূর একই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল

গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার নিশ্চিত করে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকালে বৈষম্যবিরোধী Read more

পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু
পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চরম গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন মিয়া (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ Read more

ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ক্ষমতা তার প্রকৃত মালিক দেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ Read more

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল Read more

৩০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৩০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৫ আশ্বিন ১৪৩২ বাংলা, ৭ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফাহিম
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফাহিম

আইসিইউতে লাইফ সাপোর্টে থারা পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন টগবগে তরুণ মো. ফাহিম (২০)। চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন