মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি আয়নাঘর পরিদর্শন করেছেন। বুধবার (১৪ মে) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।মঙ্গলবার (১৩ মে) আয়নাঘর পরিদর্শনকালে কেরি কেনেডির সঙ্গে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানও উপস্থিত ছিলেন। যেখানে ব্যারিস্টার আরমান ৮ বছর বন্দিদশা ও অন্ধকারে কাটিয়েছিলেন।কেরি কেনেডি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডির মেয়ে ও দেশটির সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগনি।ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, কেরি কেনেডি মীর আহমদ বিন কাশেমের সঙ্গে একটি আয়নাঘরে দেখা করেন, যেখানে মীর আহমদ আট বছর বন্দিদশা ও অন্ধকারে কাটিয়েছিলেন। মীর আহমদ হাউসে তার বেদনাদায়ক দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আবেগপ্রবণ কেরি তাকে সান্ত্বনা দেন।পোস্টে বলা হয়, হাসিনার ১৫ বছরের দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনামলে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার জন্য কেরি কেনেডি বিশ্বব্যাপী প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন।তার সক্রিয়তা ছিল যুক্তরাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেমকে আয়নাঘরে জীবিত রাখার অন্যতম কারণ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বাংলাদেশে ৪০ জনের চাকরির সুযোগ
বিমান বাংলাদেশে ৪০ জনের চাকরির সুযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে ৪০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬।চাকরির বিবরণপদের নাম: Read more

মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু
মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু

চলমান তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে Read more

রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট Read more

যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান : ট্রাম্প
যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান।’’ বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে পশ্চিমা সামরিক জোট Read more

প্রতিদিন কাঠ বাদাম খেলে কী ঘটে শরীরে
প্রতিদিন কাঠ বাদাম খেলে কী ঘটে শরীরে

কাঠ বাদামে লুকিয়ে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এই এক বাদাম আপনাকে যে পরিমাণ উপকার করবে তা জানলে অবাক হতে হবে। Read more

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মৃত্যু
শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মৃত্যু

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।সোমবার (১৮ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন