বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম এবং এক্স (সাবেক টুইটার)–সহ সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিটিআরসিকে এই সংক্রান্ত চিঠি দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।এর আগে, গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যেকোনো সভা-সমাবেশ, মিছিল, প্রচারণা ও গণমাধ্যমে উপস্থিতি নিষিদ্ধ থাকবে।এ নির্দেশনার আলোকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন।জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও বিটিআরসি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে শিগগিরই অ্যাকাউন্ট ও লিংক ‘ব্লক’ করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হবে।তবে বিষয়টি সহজ নয় বলে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ‘সরকার চাইলে ওয়েবসাইট ব্লক করতে পারে, তবে ফেসবুক বা ইউটিউবের কনটেন্ট সরানো বা অ্যাকাউন্ট বন্ধের পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের নেই। এসবের জন্য মেটা, গুগল বা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে অনুরোধ করা হয়। তারা নিজস্ব নীতিমালা অনুযায়ী যাচাই করে পদক্ষেপ নেয়।’মেটার সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুরোধে ২ হাজার ৯৪০টি কনটেন্টের অ্যাক্সেস সীমিত করেছে তারা।অন্যদিকে গুগলের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে পাঠানো ৪৯০টি অনুরোধে মোট ৫ হাজার ৮২৭টি কনটেন্ট সরানোর কথা বলা হয়। তবে বছরের প্রথমার্ধে গুগল ৬৮.২ শতাংশ এবং দ্বিতীয়ার্ধে ৪৫.৮ শতাংশ অনুরোধে কোনো ব্যবস্থা নেয়নি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমলো তেলের দাম
ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে নির্ধারিত সময়সীমা অনুযায়ী, এই হামলার সম্ভাব্য Read more

আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামকে সামনে রেখে এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নিলামের Read more

হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মুখ খুললেন আসিফ নজরুল
হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মুখ খুললেন আসিফ নজরুল

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার ৯ মাস পর কীভাবে তাদের মনোনীত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করতে পারলেন তা নিয়ে প্রশ্ন Read more

তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড
তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত ১ মাসে ১৩ টি ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছেন স্থানীয় প্রশাসন।তারাগঞ্জ উপজেলা Read more

শ্রীলঙ্কা ১০১ করলেই বিদায় নেবে বাংলাদেশ
শ্রীলঙ্কা ১০১ করলেই বিদায় নেবে বাংলাদেশ

শ্রীলঙ্কা জয়ের আগে নিজেদের শেষ চার নিশ্চিত করার সুযোগই নিবে। আফগানিস্তানের বিপক্ষে ১০১ রান করতে পারলেই এশিয়া কাপের শেষ চার Read more

নুরকে বিদেশে পাঠাতে দেরি হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে: মির্জা আব্বাস
নুরকে বিদেশে পাঠাতে দেরি হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে: মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন