ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।মঙ্গলবার (১৩ মে) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।নতুন কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ জুলহাস উদ্দিন, যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সাল বিন আবদুল আজিজ ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান, কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশিকুর রহমান। এছাড়াও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন সাংগঠনিক সম্পাদক পদে এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। আইসিটি বিভাগের প্রভাষক মঈনুর রহমান প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, অ্যাকাউন্টিং অ্যাণ্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আফরিনা হক এবং আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে।রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই Read more

গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু
গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যজুড়ে গত দু’দিনের প্রবল বর্ষণে আহত হয়েছেন আরও Read more

আদালতে পুলিশের ওপর চড়াও হাজী সেলিম, চিৎকার-চেঁচামেচি
আদালতে পুলিশের ওপর চড়াও হাজী সেলিম, চিৎকার-চেঁচামেচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী Read more

বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক দিনের টানা বিক্ষোভের জেরে বৃহস্পতিবার Read more

রবীন্দ্রনাথ স্থান, কাল পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন: উপাচার্য জাহাঙ্গীর
রবীন্দ্রনাথ স্থান, কাল পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন: উপাচার্য জাহাঙ্গীর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। মঙ্গলবার (১৩ মে) Read more

পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন
পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন

পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানের ২৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। দেশটির পাঞ্জাব রাজ্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন