ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে ভারতে কারাভোগের পর দেশে ফেরত আনা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।ফেরত আসা যশোরের কেশবপুর উপজেলার সরাফপুর গ্রামের তহমিনা জেল খেটেছেন তিন বছর এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের নুরুজ্জামান জেল খেটেছেন পাঁচ বছর।ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সংসারে অভাব মোচনের আশায় কাজের সন্ধানে এরা ভারতের কলকাতা যান।সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। পুলিশ তাদের আদালত পাঠায়। সেখানে আদালত তাহমিনাকে ৩ বছর এবং নুরুজ্জামানকে ৫ বছরের সাজা দেয়। পরে সাজা শেষে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সেফ হোমের হেফাজতে রাখে। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে মঙ্গলবার ফিরিয়ে আনা হলো। এ ছাড়াও এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে ইমিগ্রেশন পুলিশ, বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি দুই নারী-পুরুষকে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবার অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছেলের
বাবার অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছেলের

নাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদ আলীর হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) নিহত হয়েছে। বাবা ধারালো অস্ত্র (হাসুয়া) Read more

কানাডা সুপার সিক্সটি লিগে সাকিব আল হাসান
কানাডা সুপার সিক্সটি লিগে সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মাঠ মাতাতে চলেছেন। ১০ ওভারের এই সংক্ষিপ্ত সংস্করণের Read more

আমার বাচ্চার দাদা-দাদিও কী এক্স হয়ে গিয়েছেন, প্রশ্ন পরীমণির
আমার বাচ্চার দাদা-দাদিও কী এক্স হয়ে গিয়েছেন, প্রশ্ন পরীমণির

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কারণ, নিজের ইচ্ছায় বাঁচেন এই নায়িকা। ফলে Read more

সরিষাবাড়ীতে দুর্ভোগের আরেক নাম কাঁচা রাস্তা
সরিষাবাড়ীতে দুর্ভোগের আরেক নাম কাঁচা রাস্তা

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের কাশিনাথপুর পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হতে নাথেরপাড়া দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা Read more

এবার গাজাকে বাঁচাতে মুসলিম বিশ্বের ঐক্য চাইছে তুরস্ক
এবার গাজাকে বাঁচাতে মুসলিম বিশ্বের ঐক্য চাইছে তুরস্ক

গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তুরস্ক।শনিবার (৯ আগস্ট) মিসরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন