ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এরই মধ্যে জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াবে ১৭ মে থেকে। এবার ঘোষণা এলো স্থগিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুরও, তারিখ আইপিএলের মতোই ১৭ মে।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এক্স-বার্তায় (সাবেক টুইটার) পিএসএল পুনরায় মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। ১৭ মে বাকি অংশ শুরু হয়ে ফাইনাল হবে ২৫ মে।তবে নাকভির টুইটে পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাকি ম্যাচগুলো পাকিস্তানেই হবে কিনা। লিগে আটটি ম্যাচ বাকি আছে, ফ্র্যাঞ্চাইজিগুলো খুব দ্রুত এই মৌসুমটা শেষ করতে চায়।পিএসএল কর্তৃপক্ষ সোমবার ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে নির্দিষ্ট তারিখ এবং ভেন্যু নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা। জানা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় ফিরে আসার সম্ভাবনা কম। যার প্রভাব পড়বে স্কোয়াডগুলোতে।কিছু ফ্র্যাঞ্চাইজি অন্যদের তুলনায় বিদেশি খেলোয়াড়দের পুনরায় যোগদানের বিষয়ে বেশি আত্মবিশ্বাসী। এমনকি পিসিবি রিপ্লেসমেন্ট ড্রাফট করার কথাও ভাবছে। যদিও সেই ড্রাফটে ভালোমানের খেলোয়াড় পাওয়া নিয়ে সংশয় আছে।বেশ কয়েকজন স্টেকহোল্ডার বলেছেন যে, লিগ স্থগিত করার সময়কালের অস্থিরতার কারণে পিসিবি যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ফলে মৌসুমের বাকি সময় বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, পিএসএল এক পর্যায়ে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি ভিন্ন বিকল্পের মধ্য দিয়ে যায়।রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার পর পিসিবি প্রথমে করাচিতে টুর্নামেন্টটি স্থানান্তরের কথা ভেবেছিল, কিন্তু শুক্রবার সকালে ঘোষণা করেছিল যে এটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পরে, সেই দিনই আইপিএলও স্থগিত হওয়ার সাথে সাথে পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।এদিকে পিএসএল ২৫ মে শেষ হলে নিশ্চিতভাবেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি বদলাতে হবে। বাংলাদেশের পাকিস্তান যাওয়ার কথা ২১ মে। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার মধ্যে প্রথম দুটি ফয়সালাবাদে এবং বাকি তিনটি লাহোরে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী
সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতোটুকু করা যায় হবে, Read more

চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু
চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু

চুয়াডাঙ্গায় এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। Read more

অন্তবর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ সারজিসের
অন্তবর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ সারজিসের

একটি বিভাগের দিকে অন্তবর্তী সরকার পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।শুক্রবার (২০ জুন) বিকেলে নিজের ফেসবুক Read more

ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

ঈদুল আজহার আগের দুই শনিবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।১১ ও ১২ জুন নিবার্হী আদেশে Read more

৪৫ বছরেও প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
৪৫ বছরেও প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাণ Read more

ইসরাইল গাজায় লাইভ গণহত্যা চালাচ্ছে: গ্রেটা থুনবার্গ
ইসরাইল গাজায় লাইভ গণহত্যা চালাচ্ছে: গ্রেটা থুনবার্গ

দলখলদার ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, ‘ গাজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন