পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে আজ সোমবার (১২ মে) দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। গত ৭ মে তাকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছিবগাত উল্লাহ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পিরোজপুর, ফেনী, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও জাতিসংঘের আওতাধীন মিশনে ইতালি, সুদান, আইভরিকোস্ট ও কসোভোতে দায়িত্ব পালন করেছেন।তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও জাপানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।সিআইডি প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণের পর মো. ছিবগাত উল্লাহ সিআইডি সদর দপ্তরে অফিসারদের সঙ্গে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, সিআইডি বাংলাদেশের অপরাধ তদন্তের একটি সর্বোচ্চ (অ্যাপেক্স) প্রতিষ্ঠান। কাজেই এ প্রতিষ্ঠানের তদন্তকে ‘স্টেট অফ দ্যা আর্ট’ পর্যায়ে পৌঁছাতে হবে। এজন্য সরকারি সব ধরনের সহযোগিতা নিশ্চিতকরণের জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, দীর্ঘ চলমান মামলাগুলো দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এতে করে তদন্তাধীন মামলার সংখ্যা একটি যুক্তিসঙ্গত পর্যায়ে থাকার পাশাপাশি জনগণের সুবিচার নিশ্চিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। সেখানে তারা Read more

গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও এক বন্দির মরদেহ
গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও এক বন্দির মরদেহ

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন Read more

টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। মঙ্গলবার Read more

১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে
১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ Read more

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী Read more

সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির
সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির

নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন