তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকার মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিট স্ট্রোক সেন্টার চালু হয়েছে। ২৫ শয্যা নিয়ে চালু করা এই সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্তদের চিকিৎসা নিতে কোনো অর্থ খরচ করতে হবে না।সোমবার মহাখালীতে হিট স্ট্রোক সেন্টার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। এ সময় তিনি বলেন, তাপপ্রবাহ চলাকালীন সময় তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো যাবে। এই হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউর ব্যবস্থা আছে। জটিলতা দেখা দিলে রোগীদের সেখানে স্থানান্তর করা হবে।ইমরুল কায়েস বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ডিএনসিসির এই সেবা অন্তর্ভুক্ত হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত হলে ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ডিএনসিসির ৫টি অ্যাম্বুলেন্স আছে। নাগরিকরা তাদের প্রয়োজনে ফোন করে অ্যাম্বুলেন্স সেবাও নিতে পারবেন।বৈশাখ মাসের শেষদিকে দেশজুড়ে মাঝারি মাত্রার তাপপ্রবাহ দেখা যাচ্ছে। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গত শনিবার এ জেলায় তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তবে রোববার সন্ধ্যার দিকে দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। শনিবার ঢাকায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রোববার রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়াকে হুমকির পর ট্রাম্প বললেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে
রাশিয়াকে হুমকির পর ট্রাম্প বললেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে

যুদ্ধ শেষে করার পদক্ষেপ না নিলে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া। এমনকি রাশিয়ার সাথে যারা বাণিজ্য করে তাদের Read more

রাজধানীতে অভিযান চালিয়ে আ.লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার
রাজধানীতে অভিযান চালিয়ে আ.লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার

রাজধানী থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় Read more

তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান
তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. নাহিয়ান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তাবলীগ জামাতের সঙ্গী ছিলেন।রবিবার (২৫ মে) Read more

অস্বাস্থ্যকর খাবার বিক্রি: টাঙ্গাইলের একটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড
অস্বাস্থ্যকর খাবার বিক্রি: টাঙ্গাইলের একটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বন্যা সুইটস এন্ড রেস্টুরেন্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং বাসি ও পচাঁ খাবার Read more

জানা গেল আইপিএল শুরুর সময়
জানা গেল আইপিএল শুরুর সময়

আজ (১৬ ডিসেম্বর) আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি-নিলাম। সেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। প্রতিটি দল Read more

জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু
জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু

জাপান সাগরে তিনদিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় ভারসাম্য রক্ষায় নিজেদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন