চুয়াডাঙ্গার জীবননগরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় সবজি চাষে উৎসাহিত করতে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুর ২ টার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে জীবননগর কৃষি অফিসের উদ্যোগে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫১ টি পরিবারের মাঝে সবজি বাগান তৈরির এই উপকরণ বিতরণ করা হয়।অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় সারাবছর সবজি চাষের করার জন্য প্রতিটি পরিবারে ২১ জাতের সবজি বীজ, ৬ টি করে ফলের চারা, ১ টি বীজ সংরক্ষণ পাত্র, দেড় শতক জমি ঘেরার জন্য নেট, সুতোলী, ১ টি করে ঝাঝরিসহ জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকদের বসতবাড়ির আঙ্গিনাসহ প্রতিটি পতিত জমিতে সবজি ও ফলমূল চাষের ব্যবস্থা করতে হবে। এতে করে ক্ষুদ্র ও প্রান্তিক কুষকদের পারিবারিক স্বচ্ছলতা ও দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এই প্রকল্প হতে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে।সবজি চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠানে জীবননগর উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও প্রান্তিক পর্যায়ের চাষিরা উপস্থিত ছিলেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ নতুন রাজনৈতিক দল
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ নতুন রাজনৈতিক দল

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৬টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন Read more

ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি
ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

প্রচেষ্টা ছিল আরও অনেকটা দিন আগে থেকেই। এমনকি দোরিভাল জুনিয়র আসার আগে থেকেই ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তিকে দেখতে পাওয়ার বড় Read more

সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক মেট্রোরেল চলতে দেখা গেছে। এর Read more

‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’
‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’

দেশে ভবিষ্যতে আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ওই গণঅভ্যুত্থানের পর Read more

শিক্ষার্থীরা নতুন বই কবে হাতে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা
শিক্ষার্থীরা নতুন বই কবে হাতে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন