রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বুড়াইল ব্রিজ এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  রবিবার (১১ মে) রাত ২টার দিকে রংপুর-কুড়িগ্রাম ও লালমনিরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের ছেলে সঞ্জয় চন্দ্র (২৭) ও একই উপজেলার মাস্টারপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৪০)।পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা শাহ আলী পরিবহন নামে একটি বাস মীরবাগ বুড়াইল ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে ফেলে দিয়ে চালক ও হেলপার পালিয়ে যান।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এর সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ
শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা ও মেঘনা নদী থেকে প্রায় দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। Read more

বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক
বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক

আকাশে মেঘ দেখলেই এখন উপকূলের মানুষের মনে জাগে উদ্বেগ। বৃষ্টি মানেই তাদের কাছে ঘরছাড়া হবার পূর্বাভাস। প্রতিবছরের বর্ষা যেন এক Read more

চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল Read more

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার
সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুসরাত ও শামসুদ্দিন নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) পৃথক Read more

হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল
হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।মঙ্গলবার (০৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড Read more

পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান
পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন