ঘুস, দুর্নীতি ও অনিয়ম নিয়ে দেশের নাগরিকদের কাছ থেকে ৯০৯টি ইমেইলে অভিযোগ ও পরামর্শ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সোমবার (১২ মে) উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।ইমেইল নিয়ে অ্যাডমিন পোস্টে বলা হয়, গত ১৯ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইমেইলের মাধ্যমে দেশের নাগরিকদের কাছ থেকে ঘুস, দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ প্রদানের আহ্বান জানান। এর প্রেক্ষিতে ১১ মে (দুপুর ১২:৪৫ পর্যন্ত) পর্যন্ত মোট ৯০৯টি ইমেইল পাওয়া গেছে।নিম্নে একটি প্রাথমিক বিশ্লেষণ উপস্থাপন করা হলো:প্রথম ৪০০টি ইমেইল পর্যালোচনা করে ১২৮টি আমলযোগ্য অভিযোগ ও পরামর্শ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে:* স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত ৪৪টি* যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত ৪টিঅন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ:* স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩২টি* ভূমি মন্ত্রণালয় ১৬টি* বাংলাদেশ নির্বাচন কমিশন ৮টি* স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৬টি* আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৫টি* রেলপথ মন্ত্রণালয় ৫টি* সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ৪টি* প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ৩টি* পানিসম্পদ মন্ত্রণালয় ২টি* বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২টি* শিক্ষা মন্ত্রণালয় ২টি* বাণিজ্য মন্ত্রণালয় ২টি* প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সরকারি কর্ম কমিশন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে ১টি করে। উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ১৭টি অভিযোগ ও পরামর্শ একাধিক মন্ত্রণালয় বা দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের সম্পর্কিত অভিযোগ ও পরামর্শগুলোর নিষ্পত্তিতে কার্যক্রম শুরু করেছে। অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের বিষয়গুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বাকি ইমেইলগুলো পর্যালোচনার কাজ চলমান রয়েছে।এর আগে গত ১৯ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ ঘুস, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান জানিয়ে তার ফেসবুকে পোস্ট দেন।সেখানে বলা হয়েছিল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা যেকোন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুস দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে, সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে।অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে, তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।অভিযোগ দাখিলের ইমেইল ঠিকানা: advisorasifofficial1@gmail.com।‘জনস্বার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঘুস, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।’ বলে উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন
ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা ইউনিট কমান্ড।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবনির্বাচিত Read more

বিমানে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন
বিমানে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং বিমান ও ট্রাভেল এজেন্সির মালিকদের সমন্বয় নিশ্চিত করতে নতুন Read more

পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী
পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১ দফা) এর উপর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় Read more

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর
বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত Read more

সৈকতের প্রহরীরা বিদায় নিচ্ছেন সেপ্টেম্বরেই, মৃত্যু ঝুঁকিতে পর্যটকরা
সৈকতের প্রহরীরা বিদায় নিচ্ছেন সেপ্টেম্বরেই, মৃত্যু ঝুঁকিতে পর্যটকরা

সাগরের ঢেউয়ে ডুবে যাওয়া মানুষের জীবন বাঁচাতে যারা দিনরাত পাহারা দেয়, সেই লাইফ গার্ড কর্মীদের আর হয়তো দেখা যাবে না Read more

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ
এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ফেসবুকে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন