আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করায় শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী যশোর জেলার শহর শাখা।  রবিবার (১১ মে) বিকেল ৫টায় যশোর দড়াটানা ভৈরব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগ যে দমন-পীড়ন চালিয়েছে, তার প্রতিবাদে এবং ইসলামী আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধের এই দিনটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামপন্থী রাজনীতি এবং আলেম সমাজের ওপর বারবার আঘাত হেনেছে। পতিত স্বৈরাচার সরকারের শাসনামলে  জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে হামলা, মামলা, খুন-গুম ফাঁসি, গ্রেপ্তার এবং হত্যার ঘটনা ঘটিয়েছে। নন্দিত আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিচার ও ফাঁসির ঘটনা এদেশের ইতিহাসে এক কালো অধ্যায়।যশোর শহর শাখা সভাপতি অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুজ্জামান, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, খন্দকার রশিদুজ্জামান রতন,  অধ্যাপক আশরাফ আলী, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সেক্রেটারি ইমরান হোসাইন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাকৃবিতে বিক্ষোভ
প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাকৃবিতে বিক্ষোভ

‘চাকরির ক্ষেত্রে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি (কম্বাইন্ড) ডিগ্রিধারীরা প্রাধান্য পাবে’—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ Read more

গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা

গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’রবৃহস্পতিবার (১ জানুয়ারি) তারা এই ঘোষণা Read more

সুদানে ভয়াবহ ভূমিধস, নিশ্চিহ্ন পুরো গ্রাম
সুদানে ভয়াবহ ভূমিধস, নিশ্চিহ্ন পুরো গ্রাম

ভয়াবহ ভূমিধসে সুদানের একটি গ্রামে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে Read more

বরিশালে সাইক্লোন শেল্টারের রড চুরি, ২ বিএনপিকর্মীসহ গ্রেপ্তার ৩
বরিশালে সাইক্লোন শেল্টারের রড চুরি, ২ বিএনপিকর্মীসহ গ্রেপ্তার ৩

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড রাতের আধাঁরে চুরির ঘটনায় দুই Read more

মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা কাটল
মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা কাটল

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়ায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে আশঙ্কা Read more

রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার দিচ্ছে সুইডেন
রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার দিচ্ছে সুইডেন

সুইডেন বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার বা ১৫৫ কোটি ৪০ লাখ টাকা মানবিক সহায়তা দিচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন