ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।  রবিবার (১১ মে) সন্ধ্যার দিকে ইউনিয়নের মরাকুড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতরা হলেন- মো. সজীব মিয়া (২৩) ও সুরুজ আলী (৬০)।  তাঁরা দুজনই পেশায় দিনমজুর ছিলেন এবং ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে প্রবল বেগে ঝড়-বৃষ্টি শুরু হয়।  এ সময় সজীব ও সুরুজ মিয়া বাইরে কাজ করছিলেন।  ঝড়ের সময় একটি পুরোনো কড়ই গাছ উপড়ে পড়ে তাঁদের ওপর। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল
গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না Read more

জামায়াতের সমাবেশে বিএনপিসহ সব দলকে আমন্ত্রণ
জামায়াতের সমাবেশে বিএনপিসহ সব দলকে আমন্ত্রণ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

উঠে দাঁড়াতে চায় পলাশবাড়ীর ৮ বছরের শিশু লোভা
উঠে দাঁড়াতে চায় পলাশবাড়ীর ৮ বছরের শিশু লোভা

জন্মের পর ৫ বছর পর্যন্ত স্বাভাবিক চলাফেরা করলেও হঠাৎ একদিন মাটিতে পড়ে যায় ৮ বছরের শিশু লোভা। কোমড়ে প্রচণ্ড ব্যথা Read more

দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২৫
দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২৫

মাদারীপুরে রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকঘন্টা ব্যাপি এই সংঘর্ষ চলে। এসময় উভয় পক্ষের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন