চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুটি বাঙ্কার নির্মাণ করেছে। গত শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে প্রায় ২০০ গজ ভিতরে, ভারতের ভূখণ্ডে বালুর বস্তা দিয়ে এই বাঙ্কারগুলো নির্মাণ করা হয়।জানা গেছে, ৫৯ বিজিবির অধীনস্থ মহানন্দা ব্যাটালিয়নের আওতায় চরধরমপুর বিওপির বিপরীতে ভারতের ১২/মুচিয়া বিএসএফ ক্যাম্পের নিয়ন্ত্রিত এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।এ বিষয়ে চরধরমপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নেই। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।আশরাফুল ইসলাম আরও জানান, সীমান্তবর্তী ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদিপশু চড়াতে যায়। তাদের যেন সীমান্ত অতিক্রম না করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। বর্তমানে সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।তবে বাঙ্কার নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য না করে স্থানীয় ইউপি সদস্য মো. সাদিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় জনগণকে সীমান্ত এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও সীমান্তরক্ষী বাহিনীগুলোর শান্তিপূর্ণ অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে বড় কোনো উত্তেজনা তৈরি হয়নি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
তৃতীয়বারের মতো  ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো Read more

বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কী ভাবছে?
বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কী ভাবছে?

বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে ভারত যে বিএনপিকে ইতিমধ্যেই ভিন্ন চোখে দেখতে শুরু করেছে তাতেও কোনও ভুল নেই। এখন Read more

একই স্কুলে পাঁচ শিক্ষকই হিন্দু, ইসলাম শিক্ষা ব্যাহত
একই স্কুলে পাঁচ শিক্ষকই হিন্দু, ইসলাম শিক্ষা ব্যাহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ চাড়োল পতিলা ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৯৪ জন মুসলিম শিক্ষার্থী। বিদ্যালয়টিতে ছয় Read more

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দুরা
ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দুরা

ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটায় বিক্ষোভ করেছে হিন্দুরা। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত। Read more

মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬
মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে । মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার Read more

বয়স বাড়লে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু থাকে না: সাকিব
বয়স বাড়লে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু থাকে না: সাকিব

রাজনৈতিক কারণে বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দেশের ক্রিকেটে অনিয়মিত হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন