হু হু করে বাড়ছে দেশের তাপমাত্রা। তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আজ শনিবার (১০ মে) ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৮-৩৯.৯ ডিগ্রি হলে সেটাকে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। ৪০ থেকে ৪২ ডিগ্রি তীব্র তাপপ্রবাহ ধরা হয়।শুক্রবার (৯ মে) দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। অন্যদিকে ঢাকায় ও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৩৯.২।এদিকে গত তিনদিন থেকেই দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও মাঝারি, কোথাও মৃদু আবার কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করছে। শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বইতে পারে।আজ আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার এ উর্ধ্বগতি রবিবারও (১১ মে) থাকতে পারে। তবে রবিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।বিকেলে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম
বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বুধবার (৪ জুন) ভোর ৫টায় Read more

নান্দাইলে ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি
নান্দাইলে ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি

ময়মনসিংহের নান্দাইলে ঘরের তালা ভেঙে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে রোবেল Read more

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। সোমবার (১৫ সেপ্টেম্বর) Read more

বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সেই ব্যক্তি
বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সেই ব্যক্তি

ট্রেনের দরজার বাইরে ঝুলে রয়েছেন এক ব্যক্তি। কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তাঁর হাত ধরে রেখেছেন। প্রাণে বাঁচার জন্য আর্তনাদ Read more

চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল
চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল

এবারের বিপিএলে চট্টগ্রামে কোনো খেলা হচ্ছে না। আগের সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, Read more

সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী

বাংলাদেশ থেকে হজ পালনের জন্য এখন পর্যন্ত ৪৭ হাজার ৪২০ জন সৌদি আরবে পৌঁছেছেন। ১১৯টি ফ্লাইটে করে সরকারি ব্যবস্থাপনায় ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন