ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সেই ক্ষেপণাস্ত্র ভারতে সফলভাবে আঘাত হানে। এর আগে দিনের প্রথম প্রহরে ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শাহবাজ শরিফের বাহিনী।ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ মে) পাকিস্তান তাদের সামরিক ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, ভারত তাদের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, চকওয়ালের মুরিদ ঘাঁটি এবং পাঞ্জাব প্রদেশের ঝাং জেলার রফিকি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এরপর পাকিস্তান কৌশলগত ভারতীয় অবস্থান লক্ষ্য করে তাদের ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে।তবে ভারতীয় সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ফলে তেমন কোনো ক্ষতিসাধন হয়নি।ফাতাহ-২ হলো পাকিস্তানের তৈরি একটি গাইডেড আর্টিলারি রকেট সিস্টেম। পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক ২০২১ সালের ডিসেম্বরে প্রথম আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। এটিকে ফাতাহ-১ সিস্টেমের একটি আপগ্রেড সংস্করণ হিসাবে বিবেচনা করা হয়। যার পরিসর বর্ধিত এবং আরও নির্ভুল।ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা প্রায় ২৫০ থেকে ৪০০ কিলোমিটার। এটি প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে এবং সামরিক অবস্থান, রাডার স্থাপনা এবং সরবরাহ সুবিধাগুলোতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পশথ পড়ানোর ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।  জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে Read more

মিরসরাইয়ে তাহমিদ হত্যাকাণ্ড, পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি
মিরসরাইয়ে তাহমিদ হত্যাকাণ্ড, পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামক প্ল্যাটফর্মের নেতা গাজী তাহমিদ হত্যাকাণ্ডের Read more

পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু
পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর  ভাটি বলাকী গ্রাম এলাকায় মেঘনা নদী সংলগ্ন খালে জোয়ারের স্রোতে   ভেসে যায়  প্রায় অর্ধশত Read more

রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান
রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

ইরান পরিষ্কার ও টেকসই শক্তি উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন