সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। ৮ মে থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওইসব এলাকায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেঘালয়ের পূর্ব ও পশ্চিম জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস, দক্ষিণ গারো হিলস এবং পশ্চিম গারো হিলস জেলার সীমান্তসংলগ্ন অঞ্চলগুলোতে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সীমান্তের শূন্যরেখার ২০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নিরাপত্তা সংবেদনশীল’ ঘোষণা করে এই পদক্ষেপ নেওয়া হয়।প্রশাসনের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কারফিউ চলাকালীন নিচের কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে—পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, কোনো ধরনের অস্ত্র বা লাঠিসোঁটা বহন, গবাদিপশু ও পণ্য পরিবহন (বিশেষ করে চা পাতা, সুপারি, পানের পাতা, শুকনা মাছ), সীমান্ত পারাপার বা অবৈধ অনুপ্রবেশ।স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে উভয় দেশের যৌথ জরিপ কার্যক্রম চলাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধার মুখে পড়ে। স্থানীয় লোকজনের আপত্তিতে জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পরই ভারতীয় প্রশাসন সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়।সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা তাওহীদুল ইসলাম (৪০) বলেন, আমরা যারা বৈধভাবে চলাফেরা করি, তাদের জন্য এটা বড় সমস্যা নয়। তবে যারা অবৈধ কাজ করে, যেমন চোরাচালান বা সীমান্ত অতিক্রম করে, তাদের জন্য এটা কঠিন হবে। আইন মেনে চললে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না।জৈন্তাপুর উপজেলার বাসিন্দা মো. সাজু হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন, তবে এতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা যেন না হয়, সেটা নিশ্চিত করতে হবে। এখানে অনেকেই ভোরবেলায় মাঠে কাজ করতে যান। এমন অবস্থায় যদি সীমান্তে কারফিউ থাকে, তাহলে তাদের জন্য এটা কিছুটা সমস্যার হতে পারে। আশা করি, কর্তৃপক্ষ সেই বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে, যাতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা বাধাগ্রস্ত না হয়।সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ভারতের এই সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক। আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। সীমান্তে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং বাংলাদেশি নাগরিকরা যেন নিরাপদে থাকতে পারে, সে জন্য আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।তিনি বলেন, বর্ডার এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাইকিং করানো হয়েছে। স্থানীয় মেম্বার, চেয়ারম্যানরা যাতে সামাজিক সচেতনতা তৈরি করেন সে বিষয়েও জানানো হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক
ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ দুই চোরাকারবারি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বিজিবি জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারী) সন্ধ্যা Read more

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহেদুল ইসলাম অনিক (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি Read more

জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই Read more

সৌদিতে চুরি করে মাছ ধরার অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার
সৌদিতে চুরি করে মাছ ধরার অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার

সৌদিআরবের সমুদ্রে চুরি করে মাছ ধরার অপরাধে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী।গতকাল সৌদিআরবের জেদ্দা Read more

ইসরায়েলি সেনাদের আশ্রয়কেন্দ্র উড়িয়ে দিলো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা
ইসরায়েলি সেনাদের আশ্রয়কেন্দ্র উড়িয়ে দিলো  ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া একটি বাড়ি উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা। আজ মঙ্গলবার (০১ Read more

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে এ পরীক্ষা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন