ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করাসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ মে) বেলা  সাড়ে ১২টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার গেন্ডা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. মোশারফ হোসেন, সাভার উপজেলার বেগুনবাড়ী আমিন বাজার এলাকার মো. নজরুল দেওয়ানের ছেলে আব্দুল আজিজ, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার দেওকা তারাগঞ্জ এলাকার দুলাল মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি এলাকার মো. আব্দুল আলীমের ছেলে মেহেদী হাসান। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে টুটুল ও রফিকুল ইসলাম নামে দুই ব্যক্তি বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়া বাইপাইল বাসস্ট্যান্ডে গাড়ীর জন্য অপেক্ষা করতে ছিলেন। এমন সময় একটি সাদা রংঙের প্রাইভেটকার তাদের সামনে এসে বলে আপনারা কোথায় যাবেন। তখন তারা দুইজনই  বগুড়া যাওয়ার কথা বললে পাচঁশত টাকা ভাড়া ঠিক করে প্রাইভেট কারে উঠে বসেন। এসময়  গাড়ীর ভিতরে যাত্রীবেশে তিনজন বসা ছিল। প্রাইভেটকারটি জিরানী বাজার এলাকায় যাওয়ার পর যাত্রীবেশে থাকা তিনজন লোক তাদের দুই জনের হাত, চোখ ও মুখ বেধেঁ ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারতে থাকে। এরপর ছিনতাইকারীরা তাদের সাথে থাকা ১৪ হাজার আটশত টাকা, একটি স্মার্ট ফোন ও  একটি বাটন মোবাইলসহ তাদের সঙ্গে থাকা একটি হাতঘড়ি নিয়ে যায়। ভূক্তভোগী আরো জানায়,  সাথে থাকা টাকা ও জিনিসপত্র ছিনতাইয়ের পর তারা আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোড়াতে থাকে এবং মুক্তিপণ হিসাবে একলাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা আমাদের মারধর করে। এরপর তারা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামের সুমনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে হাত,মুখ ও চোখ বাধাঁ অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন একটি প্রাইভেটকারসহ চার ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম  বলেন, আজ বেলা সাড়ে ১২টার দিকে ৪ ছিনতাইকারীকে আটকের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে চার ছিনতাইকারিসহ একটি প্রাইভেট (যার রেজিঃ ঢাকা মেট্রো-গ -২৯- ১৮৫২) আটক করে। ওসি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও ছিনতায়ের কথা স্বীকার করেছে আসামীরা। এ ঘটনায় অপহরণ কারীদের বিরুদ্ধে ভুক্তভোগী টুটুল ও রফিকুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা

সম্প্রতি ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা  অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসুর রূপে প্রতিমা উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য Read more

ত্রিশালে ইটভাটার পাশে যুবকের মরদেহ উদ্ধার
ত্রিশালে ইটভাটার পাশে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটভাটার পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল
চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। গত মৌসুম থেকেই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে Read more

মাগুরার কুদরতি দাওয়াখানায় অনৈতিক কাজের অভিযোগ
মাগুরার কুদরতি দাওয়াখানায় অনৈতিক কাজের অভিযোগ

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বনগ্রামে কুদরতি দাওয়াখানা নাম দিয়ে এক বাড়িতে অনৈতিক কর্মকান্ড করা হয় এমন অভিযোগ উঠেছে। এই Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত হওয়া Read more

নিজেদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল চীন
নিজেদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল চীন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। দেশটির দূতাবাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন