যশোরে স্বামীর মোটরসাইকেল করে পিতার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় রিতু (২০) এক নববধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) রাত ৮ টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটির দোগাছিয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রিতু যশোর পুলিশ লাইন টালিখোলার রাজু হোসেনের স্ত্রী।  নিহতের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনরা জানিয়েছেন, রিতু স্বামী রাজুর মোটরসাইকেল চড়ে চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে পিতা আখতার হোসেনের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে  দোগাছিয়া এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা গরু বোঝাই নসিমনের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় সড়কের পাশে পড়ে ছিটকে পড়ে  মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান রিতু। দুর্ঘটনায় তার স্বামী রাজু সামান্য আহত হয়েছেন। নিহতের পিতা জানান, অল্প কয়েকদিন হলো তার মেয়েটার বিয়ে হয়েছে। তার বাড়িতে বেড়া আসার পথে মেয়েটা লাশ হয়েছে। কেঁদে ওঠেন তিনি। সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন জানান, রাত ৯ টা ৩০ মিনিট রিতুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে লাশ মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তা পেয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২১৩টি অসচ্ছল পরিবার। বুধবার Read more

যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি
যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি

দিল্লির সেই বৈঠকেই আমি সে দিন সাজেক ভ্যালির ক্যাম্পের পুরো ঘটনাটা মিসেস জিয়াকে খুলে বললাম – উনি মনে হল এটার Read more

ঘুষ না পেয়ে যুবকের হাত ভাঙল পুলিশ!
ঘুষ না পেয়ে যুবকের হাত ভাঙল পুলিশ!

রিমান্ডে নেওয়ার পর আসামির পরিবার ঘুষ না দেওয়ায় থানা হেফাজতে এক যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত Read more

রাশিয়ার উপকূলে ভূমিকম্প: ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা
রাশিয়ার উপকূলে ভূমিকম্প: ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রব্বানীর ভাইসহ পুলিশের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রব্বানীর ভাইসহ পুলিশের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন পুলিশের আরও চার কর্মকর্তা। এদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন