চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেছে ছাত্র জনতা। অনতিবিলম্বে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হয় তাহলে ঢাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার হুমকি দেন। শুক্রবার (০৯ মে) দুপুর দুইটা থেকে ২টা থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়দিকে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। যার কারণে মহাসড়কে দূরপাল্লার গাড়ি ও যাত্রীদের দুর্ভোগ পড়তে দেখা যায়।সরেজমিনে গিয়ে দেখা যায়, সীতাকুণ্ডের পৌরসদের পূর্ব ঘোষণা অনুযায়ী জুমার পর থেকে ছাত্রজনতা জড়ো হতে থাকে। প্রায় দুপুর ২টার দিকে ছাত্রজনতা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দেয়। এতে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে দূরপাল্লার গাড়ি ও যাত্রীরা। প্রায় ৫০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এই সময় ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ বলেন, যদি নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা কিন্তু জুলাইয়ের মতো করে আইন হাতে তুলে নিবো। তখন আর কেউ আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এবং আওয়ামী লীগের সন্ত্রাসী যারা এখনো বাহিরে রয়েছে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেন।কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রজনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর লাশ
শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর লাশ

শেরপুরে নিখোঁজের দুই দিন পর মোছা. খালেদা বেগম (৩৮) নামের এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৫ এপ্রিল) দুপুরে সদর Read more

বাউশিয়ায় মানাবে পার্কের পানিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ২৫ পরিবার
বাউশিয়ায় মানাবে পার্কের পানিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ২৫ পরিবার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মানাবে পার্কের পানিতে জলাবদ্ধতার শিকার ২৫ পরিবার।গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেশের খ্যাতনামা Read more

নড়াইলে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের বহুল আলোচিত মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে Read more

ফরিদপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী গর্ভবতী, অভিযুক্ত গ্রেপ্তার
ফরিদপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী গর্ভবতী, অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে Read more

ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে।  বিস্তারিত আসছে......এফএস

করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন