ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুক্রবার (৯ মে) এই সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।এর আগে বৃহস্পতিবার (৮ মে) দিল্লিতে অনুষ্ঠিতব্য দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ বাতিলের পর থেকেই শুরু হয় জোরালো গুঞ্জন আইপিএলের বাকি অংশ আদৌ অনুষ্ঠিত হবে কি না। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে পুরো টুর্নামেন্টই স্থগিত করা হলো।ক্রিকইনফো জানায়, ম্যাচ বাতিলের পর দু’দলের খেলোয়াড়দের বিশেষ ট্রেনে করে দিল্লিতে স্থানান্তর করা হয়। বিসিসিআই জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টুর্নামেন্টের খেলা পুনরায় শুরুর কোনো সম্ভাবনা নেই।অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)ও পিএসএল ২০২৫-এর বাকি ম্যাচগুলো সরিয়ে নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে পিসিবি জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি ম্যাচ ও প্লে-অফ পর্বের সবগুলো ম্যাচ আমিরাতে অনুষ্ঠিত হবে। শিগগিরই তারিখ ও ভেন্যু ঘোষণা করা হবে।ভারত ও পাকিস্তানে অবস্থানরত অস্ট্রেলীয় ক্রিকেটারদের অনেকে টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে চাইছেন বলে জানা গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, তারা প্রতিনিয়ত দুই দেশে অবস্থানরত ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।প্রসঙ্গত, আইপিএলের ১৮তম আসরে এখন পর্যন্ত মোট ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ধর্মশালার পরিত্যক্ত ম্যাচও রয়েছে। গ্রুপ পর্বে এখনো ১২টি ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে লখনৌ (২টি), হায়দরাবাদ, আহমেদাবাদ (৩টি), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২টি), মুম্বাই ও জয়পুরে হওয়ার কথা ছিল। এরপর প্লে-অফের ম্যাচগুলো হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।বিশ্বের দুই বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত ও স্থানান্তরের এ সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বের জন্য এক বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ
নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ

নেপালে গত সপ্তাহের গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার নতুন এ তথ্য জানিয়েছে।গত সোমবার Read more

নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই: ড. ইউনূস
নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনকে তিনি অবাধ ও Read more

কোটালীপাড়ায় ইউপি সদস্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ
কোটালীপাড়ায় ইউপি সদস্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলা পরিষদের অর্থায়ণে রাজাপুর-রামশীল খেয়াখাটের বরাদ্দকৃত ঘাটলা নিজ বাড়িতে নির্মাণসহ বিভিন্ন দূর্নীতির অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের ৯নং Read more

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো আজ তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত Read more

পঞ্চগড়ে কাভার্ডভ্যানে পাচারকালে ১২ হাজার কেজি চা জব্দ
পঞ্চগড়ে কাভার্ডভ্যানে পাচারকালে ১২ হাজার কেজি চা জব্দ

পঞ্চগড় সদর উপজেলায় নিয়ম না মেনে চা পরিবহনের অভিযোগে ২৪৬ বস্তা চা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও বাংলাদেশ চা Read more

হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইজাজুল মিয়া (২২) ও ইমন মিয়া (২৬) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন