ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।বৃহস্পতিবার (৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্রটি জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।সূত্রটি জানিয়েছে, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।১৪ জানুয়ারি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। তবে সেসব কোনো মামলাতেই আবদুল হামিদকে আসামি করা হয়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরের ৫ আসেন ১৯ জনের মনোনয়ন বাতিল
গাজীপুরের ৫ আসেন ১৯ জনের মনোনয়ন বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা Read more

আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, রুবিওকে ড. ইউনূস
আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, রুবিওকে ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়েছে। এসময় দেশের যুক্তরাষ্ট্রের Read more

পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়
পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তি-পারভেজ হোসেন ইমনের অনেক প্রাপ্তির দিনে শারজাহতে Read more

মৃত্যুর হাত থেকে ২ ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক
মৃত্যুর হাত থেকে ২ ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক

টানা ভারী বৃষ্টিতে ওমানের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপচে পড়া বন্যার Read more

সাবেক যুব মহিলা লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার
সাবেক যুব মহিলা লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী সারমিন মৌসুমি কেকার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে Read more

বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়া হলো না শিশু সাফওয়ানের
বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়া হলো না শিশু সাফওয়ানের

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছরের এক  শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩) মে বেলা সাড়ে ১২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন