আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর একদিন পর পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে ভারত। পাক সংবাদমাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার (৮ মে) সকালে এ তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যটি বলেছে, ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে।জিও নিউজ জানিয়েছে, পাঞ্জাবের গুজরানওয়ালার গুজরাটের ডিঙ্গা এলাকার একটি মাঠে ড্রোন পাঠায় ভারত। যা সেখানকার একটি মাঠে গিয়ে আছড়ে পড়ে। এরপর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি রেঁস্তোরায় বসে তারা খাবার খাচ্ছিলেন। তখন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তারা। তবে এ ড্রোনের আঘাতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে গুজরানওয়ালার আকাশে ধারণ করা কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একটি ড্রোন শহরটির দিকে আসছে। তখন ড্রোনটি ভূপাতিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়ে পাকিস্তান। তারা সফলভাবে এটি ভূপাতিত করতে সমর্থ হয়।স্থানীয় সংবাদমাধ্যম মারখোর টাইমস জানিয়েছে, গুজরানওয়ালায় ড্রোন ভূপাতিত করা হয়েছে। যা ডিঙ্গার কাছে আছড়ে পড়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা প্রতিরক্ষা মিসাইলের বিকট শব্দ শুনতে পান। ওই সময় ড্রোনটিও মাটিতে আছড়ে পড়তে দেখেন তারা। ওই সময় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।তবে সংবাদমাধ্যমটি স্পষ্ট করে জানায়নি ড্রোনটি কোথা থেকে এসেছে। এছাড়া পাক সরকারও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি। অপরদিকে জিও নিউজ ছাড়া মূলধারার সংবাদমাধ্যমগুলোতেও এ নিয়ে কোনো খবর প্রকাশ করতে দেখা যায়নি। তবে অল্প সময়ের মধ্যে এ নিয়ে সরকারি তথ্য জানা যেতে পারে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।এদিকে ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে বুধবার ভোরে নয়াদিল্লি যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারঘচি। গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হলে মধ্যস্থতার প্রস্তাব দেয় তেহরান। গত সপ্তাহে তিনি পাকিস্তান সফর করেন। আজ এসেছেন ভারতে। তিনি ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার মধ্যরাতে ভারত আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তানের বিমানবাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। এ সময় ভারতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। পাকিস্তানের এ জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের বিমানের মধ্যে প্রায় এক ঘণ্টা ডগ ফাইট (সম্মুখ লড়াই) হয়। আর এ যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে ‘বড় এবং দীর্ঘ ডগ ফাইট’ হিসেবে অভিহিত করেছেন তিনি।তিনি জানিয়েছেন, পাকিস্তানের ১২৫টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেয়। তবে দুই দেশের কোনো বিমানই একে অপরের অংশে প্রবেশ করেনি। তিনি বলেছেন, পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে ১৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে।২০১৯ সালে দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে ডগফাইট হয়েছিল। সেবার এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল। তবে দুই দেশের কেউই এবার এমনটি চায়নি। তাই কোনো দেশই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি।এ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। এ সময় সম্ভাব্য হামলাস্থলের সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করেছে পাক সেনাবাহিনী। এতে তারা হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে আনতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এ কর্মকর্তা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুর তেবাড়িয়া ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, জনদুর্ভোগ চরমে
নাগরপুর তেবাড়িয়া ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, জনদুর্ভোগ চরমে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া কবরস্থানসংলগ্ন সড়কে অবস্থিত বক্স কালভার্ট সেতুটি দীর্ঘদিন ধরে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাটাতনে জোড়াতালি Read more

যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম
যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুরে তুচ্ছ ঘটনার জেরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় নিজ Read more

হাসানাতের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ
হাসানাতের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষমর বিরোধী  ছাত্র আন্দোলন Read more

আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

কমিটি নিয়ে বিবাদ, এক ভাইকে পিটিয়ে মারল চার ভাই!
কমিটি নিয়ে বিবাদ, এক ভাইকে পিটিয়ে মারল চার ভাই!

চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদ পরিচালনা কমিটির নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ অবশেষে হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। গতকাল শনিবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার এওচিয়া Read more

শান্তি চাইলে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক ইরান : হোয়াইট হাউস
শান্তি চাইলে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক ইরান : হোয়াইট হাউস

শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি “ত্যাগ” করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন