নাটোরের দত্তপাড়া এলাকায় সেতুর ওপর থেকে পলিথিনে মোড়ানো মানুষের একটি হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে হাতটি উদ্ধার করে হাসপাতালে ফ্রিজিং করতে পাঠানো হয়। এটি কোনো এক ব্যক্তির বাঁ হাত।স্থানীয়দের ধারণা, কেউ হাতটি সেতুর নিচে নদীতে ফেলতে গিয়ে ওপরে ফেলে দেয়।খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর অন্য দিনের মতো জনবহুল দত্তপাড়া বাজার এলাকায় অবস্থান করছিল স্থানীয় লোকজন। এ সময় অন্ধকারের মধ্যে চলন্ত কোনো এক যানবাহন থেকে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট সেতুর ওপর পড়ে যায়। কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে করে লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায়, একটি সবুজ পলিথিন ব্যাগে খোলা অবস্থায় কাটা একটি বাঁ হাত পড়ে রয়েছে।বিষয়টি সদর থানা-পুলিশকে জানালে পুলিশ এসে কাটা হাতটা উদ্ধার করে নিয়ে যায়।দত্তপাড়া এলাকার বাসিন্দা জুয়েল রানা ও আবু ইউসুফ জানান, তাঁদের ধারণা ব্যাগটি নদীতে ফেলার সময় সেতুর রেলিংয়ে বাধা পেয়ে সেতুর ওপরে পড়ে যায়।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পলিব্যাগে মোড়ানো একটি কাটা বাঁ হাত উদ্ধার করা হয়েছে। তবে কার হাত, কারা ফেলে গেছে, এ ব্যাপারে কিছুই জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি: ট্রাম্প
৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজার যুদ্ধ দ্রুতই শেষ হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মনে হয় আগামী Read more

পূর্বঘোষিত সময়ে নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা: ফখরুল
পূর্বঘোষিত সময়ে নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা: ফখরুল

পূর্বঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে নিশ্চয়তা দিতেই প্রধান উপদেষ্টা ডেকেছিলেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ Read more

বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার। এই খবর তার পরিবার এবং Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ বিএনপির সভাপতি হচ্ছেন গউছ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ বিএনপির সভাপতি হচ্ছেন গউছ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হতে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এই পদে আর কোনো Read more

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে থেমে গেল আবাহনীর যাত্রা
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে থেমে গেল আবাহনীর যাত্রা

এফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফেই শেষ হয়ে গেল ঢাকা আবাহনীর যাত্রা। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে কিরগিজস্তানের নবাগত ক্লাব এফসি মুরাস Read more

ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী চুন্নু গ্রেফতার
ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী চুন্নু গ্রেফতার

ফতুল্লায় র‌্যাব ও পুলিশের  তালিকাভুক্ত সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব৷ বুধবার (২১ মে) বিকালে র‌্যাব-১১ এর একটি দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন